হোম > স্বাস্থ্য

হামের উপসর্গে মৃত্যু আরও ২, মোট ৮০৫

আজকের পত্রিকা ডেস্ক­

আধুনিক যুগে হামের প্রাদুর্ভাবে শিশুদের মৃত্যু মোটেও কাম্য নয়। ফাইল ছবি

দেশে হামের উপসর্গ নিয়ে আরও দুজনের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে হাম ও হামের উপসর্গে ৮০৫ জনের মৃত্যু হলো। এর মধ্যে হামের উপসর্গ নিয়ে ৭১০ জন এবং নিশ্চিত হামে ৯৫ জন মারা গেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় (গতকাল বুধবার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত) ৮৪৮ জন হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে এসেছে। তাদের মধ্যে ভর্তি হয়েছে ৭৮৫ জন। এই সময়ে নমুনা পরীক্ষায় ১৬৬ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।

সারা দেশে এ পর্যন্ত হামের উপসর্গ দেখা গেছে ১ লাখ ২১ হাজার ২০০ জনের। তাদের মধ্যে ১ লাখ ৩ হাজার ৮৬৩ জন হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ১ লাখ ১৮৮ জন।

স্বাস্থ্য অধিদপ্তর বলছে, হামের উপসর্গ নিয়ে সবচেয়ে বেশি ৩০৭ জন মারা গেছে ঢাকা বিভাগে। এরপর সিলেট বিভাগে ১০৬, রাজশাহীতে ৯০, ময়মনসিংহে ৬৭, চট্টগ্রামে ৫৬, বরিশালে ৪৩, খুলনায় ৩১ ও রংপুর বিভাগে ১০ জন মারা গেছে।

ডেঙ্গুতে একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫০

কৈশোর স্বাস্থ্যসেবায় ভিপিএল মডেল অন্তর্ভুক্তির তাগিদ

প্রতিদিন ৫ কাপ কফি পান কমায় স্ট্রোক-হৃদ্‌রোগের ঝুঁকি, মার্কিন চিকিৎসকদের দাবি

হামে মৃত্যু ৮০০ ছাড়াল

হামের প্রাদুর্ভাব: উপসর্গে মৃত্যু আরও ৪, মোট ৭৯৭

হামের উপসর্গে মৃত্যু আরও ৫, মোট ৭৯৩

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৭২

হামের প্রাদুর্ভাব: বিশেষ টিকার দুই মাস পরও কমেনি হাম

আলঝেইমার, স্ট্রোক, বিষণ্নতা প্রতিরোধের শক্তি লুকিয়ে আছে সাউনায়

ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৭৩