হোম > ফ্যাক্টচেক > দেশ

আ.লীগের উন্নয়নের প্রশংসায় রুমিন ফারহানা দাবিতে ভাইরাল ফটোকার্ড সম্পর্কে যা জানা গেল

ফ্যাক্টচেক ডেস্ক

আওয়ামী লীগের উন্নয়ন নিয়ে রুমিন ফারহানার বক্তব্য দাবিতে ফটোকার্ড। ছবি: স্ক্রিনশট

‘আওয়ামী লীগ যে উন্নয়ন করে গেছে, তা রক্ষণাবেক্ষণ করতেই একটি সরকারের মেয়াদ চলে যাবে’—রুমিন ফারহানা এমন মন্তব্য করেছেন দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে একাধিক ফটোকার্ড ছড়িয়ে পড়েছে।

এই দাবিতে পোস্ট আছে এখানে, এখানে , এখানে এবং এখানে

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্যের নামে ছড়িয়ে পড়া এসব ফটোকার্ড বেশিরভাগ ব্যবহারকারী সত্য ধরে শেয়ার করে নিজেদের মতামত জানিয়েছেন। একজন শেয়ার দিয়ে লিখেছেন, ‘এই কথা অস্বীকার করার কোন সুযোগ নেই।’ আবার আরেকজন লিখেছেন, ‘সত্য সবসময় সুন্দর।’

দৈনিক প্রতিদিন’ নামের একটি ফেসবুক পেজ থেকে আলোচিত দাবিতে সম্ভাব্য প্রথম পোস্টটি শেয়ার করা হয়। ২০ এপ্রিল ১১টা ৫০ মিনিটে শেয়ার করা ওই ফটোকার্ডটিতে ২৪ এপ্রিল বিকাল ৪টা ২৪ মিনিট পর্যন্ত ৬ হাজার ৩০০ রিয়েকশন, ৩৮২ কমেন্ট ও ৪৭৭ শেয়ার রয়েছে।

আজকের পত্রিকার অনুসন্ধান

সংশ্লিষ্ট কি-ওয়ার্ড ব্যবহার করে অনুসন্ধান চালিয়ে দেশের কোনো গণমাধ্যমে রুমিন ফারহানার এমন মন্তব্যের সংবলিত কোনো প্রতিবেদন পাওয়া যায়নি।

এ ছাড়া তাঁর ভেরিফায়েড সামাজিক যোগাযোগমাধ্যমের পেজ ও অ্যাকাউন্টেও এ ধরনের কোনো বক্তব্য খুঁজে পাওয়া যায়নি।

বিষয়টি নিয়ে আরও অনুসন্ধানে ‘বিশেষ সাক্ষাৎকার: রুমিন ফারহানা’ শিরোনামে খালেদ মুহিউদ্দীন–এর ভেরিফায়েড ইউটিউব চ্যানেলে একটি ভিডিও পাওয়া যায়। ভিডিওর ৩ মিনিট ৪৪ সেকেন্ডের সময় রুমিন ফারহানাকে বলতে শোনা যায়, ‘তো এই হলো আমার এলাকার মানুষের ভাগ্যের অবস্থা। কিন্তু সরকারের বা রাষ্ট্র মানে সার্বিক যে উন্নয়নের জাল সেটার মধ্যেও এই জায়গাগুলো আসে নাই। কারণ ১৫-১৭ বছর তো ধরেন আওয়ামী লীগ ছিল। সবসময় মনে করত যে, এরা তো আমাদের ভোট দেয় না। এটা তো বিএনপি অধ্যুষিত এলাকা। এদের এত উন্নয়নের কী আছে! আমি তো খুলনা গেছি কয়েকবার, বরিশাল গেছি, আমি দেখেছি এটা বিদেশের মতো করে ফেলেছে। আওয়ামী লীগ বিদেশের মতো করে ফেলেছে।’ তবে কোথাও তিনি বলেননি যে ‘আওয়ামী লীগের উন্নয়ন রক্ষণাবেক্ষণ করতেই একটি সরকারের মেয়াদ শেষ হয়ে যাবে।’

আরও অনুসন্ধানে বেসরকারি টেলিভিশন আরটিভি–তে প্রকাশিত ‘সংসদে আওয়ামী লীগ না থাকায় ৩০ শতাংশ মানুষের প্রতিনিধিত্ব থাকবে না’ এবং জাতীয় দৈনিক আজকের পত্রিকায় প্রকাশিত ‘নিষিদ্ধ করে সরকার আওয়ামী লীগকে উপকার করেছে’ শিরোনামের প্রতিবেদনে রুমিন ফারহানার বিভিন্ন বক্তব্য পাওয়া গেলেও আলোচিত দাবির কোনো উল্লেখ পাওয়া যায়নি।

এ ছাড়া ফটোকার্ডটি পর্যবেক্ষণ করে দেখা যায়, এতে কোনো তথ্যসূত্র উল্লেখ করা হয়নি—তিনি কোথায়, কখন বা কোন প্রেক্ষাপটে এমন মন্তব্য করেছেন, তার কোনো তথ্য নেই।

সিদ্ধান্ত

রুমিন ফারহানার নামে প্রচারিত ‘আওয়ামী লীগের উন্নয়ন রক্ষণাবেক্ষণ করতেই একটি সরকারের মেয়াদ চলে যাবে’ বক্তব্যটির কোনো প্রমাণ পাওয়া যায়নি। নির্ভরযোগ্য কোনো সূত্রেও এমন মন্তব্যের অস্তিত্ব নেই।

সামাজিক যোগাযোগমাধ্যম, সংবাদমাধ্যম বা যেকোনো মাধ্যমে প্রচারিত কোনো ছবি, ভিডিও বা তথ্য বিভ্রান্তিকর মনে হলে তার স্ক্রিনশট বা লিংক কিংবা সে সম্পর্কিত বিস্তারিত তথ্য আমাদের ই-মেইল করুন। আমাদের ই-মেইল ঠিকানা factcheck@ajkerpatrika.com

শিরীন শারমিনের ইংরেজি বক্তব্যের ভিডিওতে ভুয়া ক্যাপশন দিয়ে প্রচার

সৌদিতে বাস দুর্ঘটনায় বাংলাদেশি হজযাত্রীদের মৃত্যু দাবিতে এআই ছবি প্রচার

অভিমানে রাজনীতি ছাড়ছেন মির্জা ফখরুল—ভাইরাল দাবিটি অর্ধসত্য

হজে যাচ্ছেন শেখ হাসিনা, দেখা গেল দিল্লি বিমানবন্দরে—ছবিটি এআই নির্মিত

মেট্রোরেল স্টেশনে জুতাপেটার শিকার ব্যক্তি ছাত্রদল নেতা আবিদ নন

‘আওয়ামী লীগ ৫০ গুণ শক্তিশালী হয়ে ফিরবে’—বক্তব্যটি মাশরাফির নাকি অধ্যাপক কার্জনের

অন্যের বিএনপিবিরোধী বক্তব্য হাসনাত আবদুল্লাহর নামে প্রচার

গুম অধ্যাদেশ সংসদে উত্থাপিতই হয়নি, বাতিলের পক্ষে ইলিয়াস আলীর স্ত্রীর ভোট দেওয়ার দাবিটি মিথ্যা

ডাকাত আটকের ভিডিওকে পুলিশের গাড়িতে আসামির মৃত্যু দাবিতে প্রচার

‘মুক্তিযুদ্ধের চেতনায় ক্রিকেট এগিয়ে নেব’—রাশনা ইমামের নামে ভাইরাল ফটোকার্ডটি বানোয়াট