হোম > ফ্যাক্টচেক > দেশ

হজে যাচ্ছেন শেখ হাসিনা, দেখা গেল দিল্লি বিমানবন্দরে—ছবিটি এআই নির্মিত

ফ্যাক্টচেক ডেস্ক

দিল্লি বিমানবন্দর থেকে শেখ হাসিনার হজে যাওয়ার দাবিতে পোস্ট। ছবি: স্ক্রিনশট

দিল্লির বিমানবন্দর থেকে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা হজে যাচ্ছেন—এমন দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি ছড়িয়ে পড়েছে। অনেক পোস্টে দাবি করা হচ্ছে, তিনি গোপনে ভারত থেকে সৌদি আরবের উদ্দেশে রওনা হয়েছেন এবং ছবিটি সেই মুহূর্তের।এই দাবিতে ফেসবুক ( , , , , , ), ইনস্টাগ্রামসহ বিভিন্ন প্ল্যাটফর্মে একাধিক পোস্ট ছড়িয়ে পড়া ছবিটি অল্প সময়েই ভাইরাল হয়ে যায়।

আলোচিত দাবিতে ‘আমার বাংলাদেশ’ নামের পেজ সম্ভাব্য প্রথম পোস্ট শেয়ার করা হয়। ‘দিল্লি এয়ারপোর্ট থেকে হজ্ব করার উদ্দেশ্যে রওনা দিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যারা বলেছিস অসুস্থ তারা ছবিটা দেখে নে হজ করে বাংলাদেশে ফিরবে ইনশাআল্লাহ’ ( লেখা ও বানান অপরিবর্তিত) ক্যাপশনে পোস্টটি আলোচিত দাবিতে সবচেয়ে বেশি ছড়িয়েছে। ১৮ এপ্রিল বিকেল ৫টার দিকে শেয়ার করা ওই পোস্টটিতে ১৯ এপ্রিল বেলা ১২টা পর্যন্ত ৪ হাজার ২০০ রিয়েকশন রয়েছে। এ ছাড়া পোস্টটিতে ৪৮৮ কমেন্ট এবং ৩৯৮ শেয়ার রয়েছে।

পোস্টের কমেন্ট যাচাই করে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়। কেউ লিখেছেন, ‘এগিয়ে যাও, দোয়া রইলো’, কেউ লিখেছেন, ‘সোর্স কী?’, আবার কেউ লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ’।

সামাজিক মাধ্যমে দিল্লি বিমানবন্দর থেকে শেখ হাসিনার হজে যাওয়ার দাবিতে পোস্ট। ছবি: স্ক্রিনশট

আজকের পত্রিকার অনুসন্ধান

ছবিটি পর্যবেক্ষণ করে দেখা যায়, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মতো দেখতে একজন নারী সাদা এহরাম পরিহিত অবস্থায় হেঁটে যাচ্ছেন; গলায় আইডি কার্ড, হাতে তসবিহ এবং বাঁ হাতে একটি কালো ব্যাগ, পায়ে সাদা চটি। তাঁর পাশে থাকা নিরাপত্তারক্ষীদের পোশাকের সঙ্গে ভারতীয় আধা-সামরিক বাহিনী ‘সিআইএসএফ’-এর ইউনিফর্মের মিল রয়েছে। এ ছাড়া পেছনের সাইনবোর্ডে হিন্দি লেখা দেখে মনে হয় স্থানটি ভারতের কোনো বিমানবন্দর।

তবে ভাইরাল ছবিটিতে বেশকিছু অসঙ্গতি দেখা যায়। প্রথমত, নিরাপত্তারক্ষীদের রাইফেল ধরার ভঙ্গি (প্যারেড স্টাইল), চারজন রক্ষীর ট্রিগারে আঙুলের অবস্থান হুবহু একই এবং তিনজনের চেহারা প্রায় অভিন্ন। এ ছাড়া তিনজনের ক্যাপের পিন একই হলেও পেছনের জনের ক্যাপে ভিন্ন পিন দেখা যায়। দ্বিতীয়ত, মাঝের নারী এবং পাশে থাকা রক্ষীদের উচ্চতা ও দূরত্বের অনুপাত অস্বাভাবিক। চারজন সেনা যেভাবে একেবারে সামরিক কায়দায় দাঁড়িয়ে আছে, তা নাটকীয়।

তৃতীয়ত, শেখ হাসিনার হাতে থাকা কালো ব্যাগে স্পষ্ট অক্ষরে ‘HAJJ 2024’ লেখা। চতুর্থত, ভাইরাল ছবির ডান কোণে গুগলের ‘জেমিনি এআই’ (Gemini AI)-এর লোগো দেখা যায়। সাধারণত গুগলের এই চ্যাটবট ব্যবহার করে ছবি তৈরি বা সম্পাদনা করা হলে এমন জলছাপ থাকে।

দৃশ্যমান এসব অসঙ্গতির কারণে ছবিটি গুগলের এআই শনাক্তকারী টুল সিন্থআইডি দিয়ে যাচাই করে দেখা যায়, এটি গুগলের জেমিনি এআই ব্যবহার করে তৈরি বা সম্পাদিত। এ ছাড়া, এআই কনটেন্ট শনাক্তকারী টুল হাইভ মডারেশনেও একই তথ্য পাওয়া যায়।

এআই বিশ্লেষণ

ভাইরাল ছবির এআই বিশ্লেষণ। ছবি: স্ক্রিনশট

এ ছাড়া রিভার্স ইমেজ সার্চ ও সংশ্লিষ্ট কি-ওয়ার্ড অনুসন্ধানে কোনো দেশি বা আন্তর্জাতিক গণমাধ্যমে শেখ হাসিনার হজে যাওয়ার খবর পাওয়া যায়নি।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে দেশত্যাগের পর দিল্লিতে আশ্রয় নিয়েছেন শেখ হাসিনা। এরপর তাঁকে প্রকাশ্যে দেখা যায়নি। সাম্প্রতিক সময়ে তাঁকে নিয়ে ইন্টারনেটে বিভিন্ন দাবিতে (, , )বিভ্রান্তিকর ও কৃত্রিম (এআই) ছবি ও ভিডিও ছড়ানোর প্রবণতা লক্ষ্য করা গেছে।

সিদ্ধান্ত

দিল্লি বিমানবন্দর হয়ে শেখ হাসিনার হজে যাওয়ার দাবিতে প্রচারিত ছবিটি সত্য নয়। ভাইরাল ছবিটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি বা সম্পাদিত।

সামাজিক যোগাযোগমাধ্যম, সংবাদমাধ্যম বা যেকোনো মাধ্যমে প্রচারিত কোনো ছবি, ভিডিও বা তথ্য বিভ্রান্তিকর মনে হলে তার স্ক্রিনশট বা লিংক কিংবা সে সম্পর্কিত বিস্তারিত তথ্য আমাদের ই-মেইল করুন। আমাদের ই-মেইল ঠিকানা factcheck@ajkerpatrika.com

মেট্রোরেল স্টেশনে জুতাপেটার শিকার ব্যক্তি ছাত্রদল নেতা আবিদ নন

‘আওয়ামী লীগ ৫০ গুণ শক্তিশালী হয়ে ফিরবে’—বক্তব্যটি মাশরাফির নাকি অধ্যাপক কার্জনের

অন্যের বিএনপিবিরোধী বক্তব্য হাসনাত আবদুল্লাহর নামে প্রচার

গুম অধ্যাদেশ সংসদে উত্থাপিতই হয়নি, বাতিলের পক্ষে ইলিয়াস আলীর স্ত্রীর ভোট দেওয়ার দাবিটি মিথ্যা

ডাকাত আটকের ভিডিওকে পুলিশের গাড়িতে আসামির মৃত্যু দাবিতে প্রচার

‘মুক্তিযুদ্ধের চেতনায় ক্রিকেট এগিয়ে নেব’—রাশনা ইমামের নামে ভাইরাল ফটোকার্ডটি বানোয়াট

‘বোনের ধর্ষককে গুলি করে হত্যা করল চাঁদপুরের শিশু’— ভাইরাল ফটোকার্ডটি ভুয়া

অনশনরত ঢাবি শিক্ষার্থীদের আপেল-জুস খাওয়ার ভাইরাল ছবি এআই দিয়ে তৈরি

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের জবাবে স্পিকারের মন্তব্য বিকৃত করে প্রচার

নাহিদকে নিয়ে রিজওয়ানা হাসানের মন্তব্য দাবিতে ভুয়া ফটোকার্ড প্রচার