হোম > ফ্যাক্টচেক > বিদেশ

ইরানের হামলার ভয়ে ‘ঈশ্বরকে লেখা চিঠি’ সরাচ্ছে ইসরায়েলিরা—দাবিটি সঠিক নয়

ফ্যাক্টচেক ডেস্ক

আলোচিত দাবিতে প্রতিবেদন। ছবি: স্ক্রিনশট

গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে দাবি করা হচ্ছে, ইরানের হামলার ভয়ে ইসরায়েলের জেরুজালেমে ‘গডকে লেখা চিঠি’ বা প্রার্থনার নোট সরিয়ে ফেলা হচ্ছে।

এই দাবিতে ফেসবুকে পোস্ট রয়েছে এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে

বেসরকারি টেলিভিশন চ্যানেল টুয়েন্টিফোনের ভেরিফায়েড ফেসবুক পেজে আলোচিত দাবিতে একটি পোস্ট করা হয়েছে। ‘ইরানি হামলার ভয়ে, “গডকে লেখা” চিঠি সরাচ্ছে ইরায়েলিরা!’ ক্যাপশনে শেয়ার করা ভিডিওটি প্রচারিত দাবিতে সম্ভাব্য প্রথম পোস্ট এবং এটিই সবচেয় বেশি ছড়িয়েছে। গতকাল (৯ মার্চ) সকাল ৮টার দিকে ১ মিনিট ৪২ সেকেন্ডের শেয়ার করা ভিডিওটি আজ বিকেল ৪টা ১৫ মিনিট পর্যন্ত প্রায় ৩৮ লাখ বার দেখা হয়েছে। ভিডিওটিতে ২ লাখ ৬ হজার রিয়েকশন, ৩ হাজার ৯০০ কমেন্ট পড়েছে। এ ছাড়া ভিডিওটি ৪ হাজার বার শেয়ার করা হয়েছে।

একই দাবিতে ভিন্ন ভিন্ন পেজ ও একাউন্ট থেকে আলোচিত দাবিতে ভিডিওটি শেয়ার করা হচ্ছে।

আজকের প্রত্রিকার অনুসন্ধান

ভিডিওতে দেখা যায়, কয়েকজন লোক একটি উঁচু দেয়ালের সরু খাঁজ থেকে লাঠির সাহায্যে কাগজের ছোট ছোট টুকরো বের করছেন। এরপর সেগুলো ঝাড়ু দিয়ে এক জায়গায় স্তূপ করে কাগজের ব্যাগে ভরছেন। এ সময় তাঁরা নিজেদের মধ্যে হিব্রু ভাষায় কথা বলছেন। ভিডিওর শেষের দিকে কালো টুপি ও কোট পড়া একজনকে কথা বলতে দেখা যায়। তবে ভিডিওতে সাবটাইটেল না থাকায় তা বোঝা য়ায়নি।

বিষয়টি নিয়ে অনুসন্ধানে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সের ৮ মার্চের একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। এই প্রতিবেদনে ব্যবহার করা ছবির সঙ্গে আলোচিত ভিডিওর ব্যক্তি ও অন্যান্য উপাদানের মিল পাওয়া যায়।

‘Clearing notes to God that were placed in the cracks of the Western Wall, ahead of upcoming Jewish holidays, in Jerusalem’s Old City’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, ‘আসন্ন ইহুদি উৎসবের আগে নতুন প্রার্থনা নোট রাখার জায়গা করে দিতে পরিচ্ছন্নতাকর্মীরা দেয়ালের খাঁজ থেকে পুরোনো নোটগুলো সরিয়ে নিচ্ছেন। ইহুদি ধর্মের এই পবিত্রতম প্রার্থনাস্থলটি বর্তমানে জনশূন্য, কারণ ইরান এবং যুক্তরাষ্ট্র-ইসরায়েল যুদ্ধের উত্তেজনার মাঝে জনসমাগমের ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে।

তবে প্রতিবেদনে কোথাও ইরানের হামলার ভয়ে চিরকুট সরানোর কথা বলা হয়নি।

প্রচারিত ভিডির সাথে রয়টার্সের ভিডিওর সাদৃশ্য।

এ ছাড়া রয়টার্সের ভেরিফায়েড ইউটিউব চ্যানেলে ২০২৩ সালের ৩ এপ্রিল প্রকাশিত একটি ভিডিও পাওয়া য়ায়। ‘Notes to God removed from Western Wall ahead of Passover’ শিরোনামে প্রকাশিত ওই ভিডিওর সঙ্গে আলোচিত ভিডিওর সাদৃশ্য রয়েছে। ভিডিওতে বলা হয়েছে, ইহুদিদের ধর্মীয় উৎসব পাসওভার উপলক্ষে ওয়েস্টার্ন ওয়াল বা পশ্চিম দেয়াল থেকে ঈশ্বরের উদ্দেশে লেখা চিরকুটগুলো সরানো হচ্ছে।

উল্লেখ্য, জেরুসালেমের পশ্চিম দেয়ালের এসব চিরকুট সাধারণত বছরে দুইবার পরিষ্কার করা হয়। ইহুদি ধর্মীয় ক্যালেন্ডার অনুযায়ী দুটি বড় উৎসবের আগে এই কাজটি করা হয়। প্রথমবার পরিষ্কার করা হয় পাসওভার উৎসবের আগে, যা সাধারণত মার্চ বা এপ্রিল মাসে পড়ে। যেমন, এবার চলতি মার্চ মাসে এই পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করা হচ্ছে। দ্বিতীয়বার পরিষ্কার করা হয় রোশ হাশানাহ বা ইহুদি নববর্ষের আগে, যা সাধারণত সেপ্টেম্বর বা অক্টোবর মাসে উদযাপিত হয়। এই সময়গুলোর আগে পুরোনো চিরকুট সরিয়ে নতুন নোট রাখার জন্য দেয়ালের খাঁজগুলো খালি করা হয়।

সিদ্ধান্ত

ইরানের হামলার ভয়ে ইসরায়েলিরা ‘ঈশ্বরকে লেখা চিঠি’ সরিয়ে ফেলছে—এই দাবি সঠিক নয়। এটি মূলত নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমের অংশ।

সামাজিক যোগাযোগমাধ্যম, সংবাদমাধ্যম বা যেকোনো মাধ্যমে প্রচারিত কোনো ছবি, ভিডিও বা তথ্য বিভ্রান্তিকর মনে হলে তার স্ক্রিনশট বা লিংক কিংবা সে সম্পর্কিত বিস্তারিত তথ্য আমাদের ই-মেইল করুন। আমাদের ই-মেইল ঠিকানা factcheck@ajkerpatrika.com

নেতানিয়াহুর ভাই ও মন্ত্রী নিহতের খবর ভাইরাল, যা জানা গেল

ইরানের হামলা থেকে বাঁচতে মার্কিন পুলিশ আজান দিচ্ছে দাবিতে ভাইরাল ছবিটি ভিন্ন ঘটনার

ইরানে মার্কিন ডেল্টা ফোর্সের সেনাদের আটকের ছবিগুলো এআই দিয়ে তৈরি

ইরানে বিমান-হেলিকপ্টারের ছবিতে মার্কিন-ইসরায়েলি হামলা! ভাইরাল ভিডিওটি কি সত্য

ইরানকে ক্ষেপণাস্ত্র দিতে চান কিম জং উন— ভাইরাল ফটোকার্ডটি বানোয়াট

আমেরিকায় মবের শিকার মনির হায়দার— দাবিতে ছড়ানো ভিডিওটি পুরোনো, ব্যক্তিও ভিন্ন

ইরানের পাশে থাকার ঘোষণা দিয়েছেন শাহরুখ-সালমান-আমির—দাবিটি মিথ্যা

ধ্বংসস্তূপে খামেনির মরদেহ দাবিতে ভাইরাল ছবিগুলো এআই দিয়ে তৈরি

মধ্যরাতে মাঝরাস্তায় বাঘকে মদ খাওয়ানোর চেষ্টা করছে মাতাল—ভাইরাল ভিডিওটি ফেক

আরব সাগরে সৈন্যসহ মার্কিন যুদ্ধজাহাজ আটক—ভাইরাল ভিডিওটি পুরোনো