হোম > ফ্যাক্টচেক > বিদেশ

ভারতে শিক্ষককে মারধরের ভিডিও বাংলাদেশের দাবিতে প্রচার

ফ্যাক্টচেক ডেস্ক

বাংলাদেশে শিক্ষককে মারধরের ভিডিও দাবিতে পোস্ট। ছবি: স্ক্রিনশট

‘বর্তমানে বাংলাদেশে কেউ নিরাপত্তা নাই। একজন শিক্ষককে এভাবে আঘাত করা ঠিক না। মেধাবীদের নব্য স্বাধীন বাংলাদেশে একজন শিক্ষকও নিরাপদ নয়’—এমন ক্যাপশনে এক ব্যক্তিকে মারধরের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

এই দাবিতে ফেসবুকে পোস্ট আছে এখানে , এখানে এবং এখানে

‘Mohammad Shahedul Islam Shekder’ নামের একটি ফেসবুক পেজ থেকে ৮ এপ্রিল দুপুর ১টা ৪৩ মিনিটে ১৬ সেকেন্ডের ভিডিওটি শেয়ার করা হয়। ভিডিওটি ১৪ এপ্রিল বেলা সাড়ে ১১টা পর্যন্ত প্রায় ৫ লাখ ৯৪ হাজার বার দেখা হয়েছে। ভিডিওটির রিয়েকশন হাইড করা হয়েছে। এ ছাড়া পোস্টটি ৫ হাজার ৭০০ শেয়ার হয়েছে, কমেন্ট পড়েছে ১২৭।

পোস্টের কমেন্ট যাচাই করে দেখা যায়, বেশিরভাগ ব্যবহারকারী ভিডিওটিকে বাংলাদেশের ঘটনা হিসেবে ধরে নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। কেউ আবার বলেছেন, এটা আবার বাংলাদেশের ঘটনা নয়।

আজকের পত্রিকার অনুসন্ধান

ভাইরাল ভিডিওটি পর্যবেক্ষণ করে দেখা যায়, একজন যুবক এক ব্যক্তিকে লাঠি দিয়ে আঘাত করছেন—এমন দৃশ্য দেখা গেলেও এতে কোথাও ঘটনার স্থান, সময় বা কোনো সূত্রের উল্লেখ নেই।

ভিডিওটির সত্যতা যাচাই করতে সংশ্লিষ্ট কি-ওয়ার্ড ব্যবহার করে অনুসন্ধানে জাতীয় কোনো গণমাধ্যমেও এ ধরনের ঘটনার কোনো তথ্য পাওয়া যায়নি।

পরবর্তীতে ভিডিওটির কয়েকটি কি-ফ্রেম রিভার্স ইমেজ সার্চ করলে ভারতীয় গণমাধ্যম ‘Rajasthan Patrika’-এর একটি প্রতিবেদনের পাওয়া যায়। চলতি বছরের ২৬ ফেব্রুয়ারি প্রকাশিত ওই প্রতিবেদনে ব্যববহৃত ছবি ও ভিডিওর সঙ্গে ভাইরাল ভিডিওর হুবহু মিল রয়েছে।

প্রতিবেদনে থেকে জানা যায়, এটি ভারতের রাজস্থান রাজ্যের বিকানের জেলার একটি সরকারি উচ্চমাধ্যমিক বিদ্যালয়ে এক শিক্ষকের ওপর হামলার ঘটনা।

প্রতিবেদন আরও বলা হয়, রাজস্থানের বিকানেরে এক অমানবিক ঘটনার শিকার হয়েছেন সরকারি বিদ্যালয়ের একজন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক। ঘটনার সূত্রপাত একটি অসম্পূর্ণ জাতিগত শংসাপত্রের আবেদনকে কেন্দ্র করে। আবেদনপত্রটি অসম্পূর্ণ থাকায় প্রধান শিক্ষক সেটিতে স্বাক্ষর করতে রাজি না হলে শিক্ষার্থীর স্বজন ও সহযোগীরা ক্ষিপ্ত হয়ে ওঠে। তারা প্রধান শিক্ষকের ওপর আকস্মিক হামলা চালায় এবং গায়ে গরম চায়ের পাত্র ছুড়ে মারে।

এরপর হামলাকারীরা লাঠিসোঁটা ও রড দিয়ে তাঁকে নির্মমভাবে প্রহার করে, এতে তিনি গুরুতর আহত হন। এই বর্বরোচিত আক্রমণের ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে ব্যাপক নিন্দার ঝড় ওঠে। বর্তমানে আহত শিক্ষক হাসপাতালে চিকিৎসাধীন এবং পুলিশ এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের পাশাপাশি অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান শুরু করেছে।

এ ছাড়া ভারতীয় পত্রিকা The Print-এ প্রকাশিত প্রতিবেদন থেকেও একই তথ্য জানা যায়।

সিদ্ধান্ত

বাংলাদেশে শিক্ষককে মারধরের দাবিতে ছড়িয়ে পড়া ভিডিওটির ঘটনাস্থল ভারতের রাজস্থান।

সামাজিক যোগাযোগমাধ্যম, সংবাদমাধ্যম বা যেকোনো মাধ্যমে প্রচারিত কোনো ছবি, ভিডিও বা তথ্য বিভ্রান্তিকর মনে হলে তার স্ক্রিনশট বা লিংক কিংবা সে সম্পর্কিত বিস্তারিত তথ্য আমাদের ই-মেইল করুন। আমাদের ই-মেইল ঠিকানা factcheck@ajkerpatrika.com

নেপালে কি সত্যিই বেসরকারি স্কুল বন্ধের ঘোষণা দিয়েছেন বালেন্দ্র শাহ

ইরানের মার্কিন বাহিনীর প্রবেশ দাবিতে ভাইরাল ভিডিওটি পুরোনো, ঘটনাস্থলও ভিন্ন

বুলগেরিয়ার ঘটনাকে নেতানিয়াহুর ওপর হামলা বলে প্রচার

কাতার নিজ ভূখণ্ড থেকে মার্কিন সেনা সরানোর সিদ্ধান্ত নিয়েছে—দাবিটি সঠিক নয়

মুসলিম ঐতিহ্যবাহী পোশাকে কিমের পরিবারের ঈদ শুভেচ্ছা— ছবিটি এআই-নির্মিত

জম্মু-কাশ্মীরের ঘটনা ইরানের বলে প্রচার

ফুটবলার হালান্ডের ইসলাম ধর্ম গ্রহণের দাবিতে ভাইরাল ছবি-ভিডিও এআই দিয়ে তৈরি

ইসরায়েলে নেতানিয়াহুর স্থলাভিষিক্ত হয়েছেন উপপ্রধানমন্ত্রী লেভিন—দাবিটি সঠিক নয়

এক কিশোরের সংস্পর্শে দুই কিশোরী গর্ভবতী— ভাইরাল ভিডিওটি সাজানো

নেতানিয়াহুকে জীবিত প্রমাণে বারবার ছবি-ভিডিও প্রকাশ সন্দেহ বাড়াচ্ছে