হোম > ছাপা সংস্করণ

দিশা পাটানি এবার ভিলেন

আট বছরের অপেক্ষার পর ভিলেন ফিরছে। মোহিত সুরির নতুন সিনেমা ‘এক ভিলেন রিটার্নস’-এ কে নায়ক আর কে ভিলেন—এ নিয়ে যেমন জটিলতা আছে, তেমনি ধোঁয়াশা আছে দিশা পাটানির চরিত্রটি নিয়েও। সিনেমায় নায়ক দুজন—জন আব্রাহাম ও অর্জুন কাপুর। অ্যাকশন আর রোমাঞ্চে মোড়া সিনেমাটির ট্রেলারে তাঁদের উপস্থিতি রহস্যময়। কখনো নায়ক আবার কখনো খলনায়ক হয়ে রোমান্সে, অ্যাকশনে মেতেছেন তাঁরা। ‘এক ভিলেন রিটার্নস’-এ দিশা পাটানি আছেন রাশিকা চরিত্রে। পরিচালক মোহিত সুরি এ চরিত্র নিয়েই বেশি রহস্য বুনেছেন।

‘এক ভিলেন রিটার্নস’ সিনেমার ট্রেলারে দিশার রহস্যময় হাসিতে ইঙ্গিত পাওয়া গেছে, এতে খলনায়িকার চরিত্রে পাওয়া যাবে তাঁকে। কৌতূহল জিইয়ে রেখে দিশা পাটানি বলছেন, ‘এখনই আমার চরিত্রটির ব্যাপারে খোলাসা করতে পারব না। তবে এটুকু বলতে পারি, সিনেমায় আমি মধ্যবিত্ত মেয়ের চরিত্রে অভিনয় করেছি। সৌন্দর্যই যার আসল হাতিয়ার। এককথায় সে মোটেও ভালো মেয়ে নয়।’

এর আগে দিশাকে নিয়ে ‘মলাঙ্গ’ বানিয়েছিলেন মোহিত সুরি। এরপর হাত দেন ‘এক ভিলেন রিটার্নস’-এ। তত দিনে স্ক্রিপ্ট লেখা শেষ। নায়িকার খোঁজ চলছে। জন আব্রাহাম নির্মাতাকে কয়েকবার জিজ্ঞেসও করেছেন, রাশিকা চরিত্রে অভিনয় করছে কে! প্রতিবার মোহিতের একটাই উত্তর, ‘এখনো ঠিক হয়নি’। অবশেষে একদিন সিনেমা হলে দর্শকদের সঙ্গে ‘মলাঙ্গ’ দেখতে গিয়ে সমাধান পান মোহিত। দিশা পাটানির কিছু দৃশ্যে দর্শক প্রতিক্রিয়ায় অবাক হন তিনি। হল থেকে বেরিয়ে সেদিনই ‘এক ভিলেন রিটার্নস’-এ অভিনয়ের প্রস্তাব দেন দিশাকে।

এ সিনেমার গল্প একজন সিরিয়াল কিলারকে নিয়ে, যে ১৮ জন মেয়েকে নৃশংসভাবে খুন করেছে। তাকে পরাস্ত করার গল্প দেখা যাবে পুরো সিনেমায়। ২৯ জুলাই মুক্তি পাচ্ছে ‘এক ভিলেন রিটার্নস’।

বিনোদনের খবর সম্পর্কিত আরও পড়ুন:

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ