হোম > ছাপা সংস্করণ

ঝিনাইদহে প্রশিক্ষণ নিলেন ৫ কৃষক

ঘিওর প্রতিনিধি

পরিবেশ ও প্রকৃতি রক্ষায় নিরাপদ খাদ্য উৎপাদনে নতুন দিনের প্রত্যাশায় মানিকগঞ্জ ও ঝিনাইদহের কৃষক-কিষাণীদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। তিন দিনব্যাপী বৈঠকে দুই জেলার কৃষক-কিষাণীদের মতবিনিময়, বিষমুক্ত ফসল উৎপাদন, কেঁচো সার বাজারজাতকরণ নিয়ে নিজেদের তথ্য আদান প্রদান করেন। গতকাল বৃহস্পতিবার বৈঠক শেষে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার দামোদরপুর এলাকা থেকে মানিকগঞ্জের পাঁচ কৃষক বাড়ি ফিরেছেন।

বৈঠকে মানিকগঞ্জের ঘিওরের কাউটিয়া, সাইংজুরি ও রামেশ্বরপট্টি গ্রামের আনোয়ার হোসেন, কালাচাঁন, লিটন মিয়া, মো. রাজু, আক্তার হোসেন এই পাঁচজন আদর্শ কৃষক অংশ নেন। জাতীয় কৃষক সংগঠক হেলাল উদ্দিন সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন তরুণ কৃষি উদ্যোক্তা ও সমন্বয়ক দেলোয়ার জাহান। এ সময় আরও উপস্থিত ছিলেন কৃষি উদ্যোক্তা ও সংগঠক আশরাফ জামান, সদ্য জাতীয় বঙ্গবন্ধু কৃষি পদক প্রাপ্ত কৃষক সংগঠক মনোয়ারা বেগম, বিশিষ্ট ফিল্ম মেকার ব্রাত্য আমীন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক সৌম্য সরকার, ভেষজ গাছ বিশেষজ্ঞ মো. লিটনসহ স্থানীয় কৃষক।

অনুষ্ঠানের সমন্বয়ক দেলোয়ার জাহান বলেন, ‘হাজার হাজার বছরের বিষ ও রাসায়নিক মুক্ত পরম্পরার প্রাকৃতিক কৃষি চাষাবাদ পদ্ধতি বৃদ্ধি ও সম্প্রসারণ শীর্ষক মতবিনিময় কৃষক সভা সফল হয়েছে। এতে দুই জেলার কৃষক কৃষাণীদের প্রাকৃতিক খাদ্য উৎপাদনে করণীয়, কেঁচো সার উৎপাদন ও বাজারজাতকরণ নিয়ে নিজেদের তথ্য আদান প্রদান করেন।’

পিতা-মাতার ভরণপোষণ আইন

রোজা রেখে সুগন্ধি ব্যবহার করা যাবে কি?

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস