হোম > ছাপা সংস্করণ

আবারও একসঙ্গে অপূর্ব-রুনা

অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব ও রুনা খান জুটি বেঁধে অভিনয় করেছিলেন কয়েকটি নাটকে। বেশ কয়েক বছর বিরতির পর তাঁরা দুজন আবারও একসঙ্গে অভিনয় করলেন। নাটকের নাম ‘আউটসাইডার’। লিখেছেন মেজবাহ উদ্দিন সুমন, নির্দেশনায় রুবেল হাসান। রুবেলের নির্দেশনায় এবার ঈদে প্রচারিত ‘প্রিয় পরিবার’ নাটকে অভিনয় করেছেন অপূর্ব। নাটকটি দর্শকপ্রিয় হয়েছে। ‘আউটসাইডার’ নাটকের গল্প একটি পরিবারকে নিয়ে। স্বামী-স্ত্রীর বিচ্ছেদের পর সন্তানকে ঘিরে নানান ধরনের সমস্যার মুখোমুখি হন অপূর্ব ও রুনা। তাঁদের মেয়ের চরিত্রে অভিনয় করেছে মুনতাহা। আরও একটি গুরুত্বপূর্ণ চরিত্রে আছেন তটিনী। আউটসাইডার প্রচার হবে চ্যানেল আইতে।

রোজা রেখে সুগন্ধি ব্যবহার করা যাবে কি?

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে