হোম > ছাপা সংস্করণ

টমেটো পিউরি দিয়ে মুরগির মাংস

সোনিয়া নাছরিন সিমি

উপকরণ

রোস্টের আকারের মুরগির মাংস ১০ পিস, পেঁয়াজকুচি ১ কাপ, বেরেস্তা ১ কাপ, আদাবাটা আধা কাপ, রসুনবাটা আধা কাপ, টমেটো পিউরি আধা কাপ, সয়াসস আধা কাপ, ধনে ও গরমমসলার গুঁড়ো ২ টেবিল চামচ, লবণ স্বাদমতো, চিনি ১ চা-চামচ, গোলমরিচের গুঁড়ো আধা চা-চামচ, তেল ২ কাপ।

প্রণালি

মুরগির মাংস পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে অল্প করে আদা-রসুনবাটা, লবণ, ধনে ও গরমমসলার গুঁড়োর সঙ্গে সয়াসস পুরোটা দিয়ে মেরিনেট করে রাখুন আধা ঘণ্টা। এরপর সেগুলো মসলা ঝরিয়ে ফ্রাইপ্যানে হালকা আঁচে ভেজে নিন। তবে ভাজার পরে রং যেন হালকা বাদামি হয়। অন্য একটি পাত্রে তেল দিয়ে পেঁয়াজকুচি, বাকি আদা-রসুনবাটা, লবণ ও মেরিনেট করা বাকি মসলা একটু গরম পানি দিয়ে ভালো করে কষিয়ে নিন।

মসলা কষানো হলে ভেজে রাখা মুরগির মাংস ২ কাপ গরম পানি দিয়ে ঢেকে দিন। পানি শুকিয়ে মুরগির মাংস সেদ্ধ হয়ে এলে তাতে টমেটো পিউরি ও চিনি দিয়ে দিন। পাঁচ মিনিট পরে পেঁয়াজ বেরেস্তা ও গোলমরিচের গুঁড়ো দিয়ে মাখা মাখা হয়ে এলে নামিয়ে নিন। ডিশে ঢেলে সালাদ কেটে সাজিয়ে পরিবেশন করুন। এটা পোলাও, পরোটা ও নানরুটির সঙ্গে খেতে ভালো লাগবে।

পিতা-মাতার ভরণপোষণ আইন

রোজা রেখে সুগন্ধি ব্যবহার করা যাবে কি?

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস