হোম > ছাপা সংস্করণ

সৈয়দ জামিল আহমেদের নির্দেশনায় ‘আমি বীরাঙ্গনা বলছি’

নীলিমা ইব্রাহিমের লেখা বই ‘আমি বীরাঙ্গনা বলছি’ অবলম্বনে মঞ্চে নতুন নাটক নিয়ে আসছে নাট্যদল ‘স্পর্ধা’। বইয়ের নামে নাম রাখা নাটকটির নির্দেশনা দিয়েছেন সৈয়দ জামিল আহমেদ। ১৬ জুন রাজধানীর শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার স্টুডিও থিয়েটারে নাটকটির উদ্বোধনী প্রদর্শনী হবে। একই মঞ্চে টানা ১৫ দিনে ২১টি প্রদর্শনী করবে নাট্যদলটি।

১৭ জুন বিকেল ৪টা ও সন্ধ্যা সাড়ে ৭টা, ১৮ থেকে ২২ জুন সন্ধ্যা ৭টা, ২৩ ও ২৪ জুন বিকেল ৪টা ও সন্ধ্যা সাড়ে ৭টা, ২৫ থেকে ২৭ জুন সন্ধ্যা ৭টায় নিয়মিত প্রদর্শনী হবে ‘আমি বীরাঙ্গনা বলছি’ নাটকের। এ ছাড়া ২৮ জুন সন্ধ্যা সাড়ে ৭টায়, ২৯ জুন বিকেল ৪টা ও সন্ধ্যা সাড়ে ৭টায় এবং ৩০ জুন বিকেল ৪টা ও সন্ধ্যা সাড়ে ৭টায় থাকছে ঈদের বিশেষ প্রদর্শনী।

‘আমি বীরাঙ্গনা বলছি’ নাটকের নির্দেশনার পাশাপাশি মঞ্চ ও আলোক পরিকল্পনা এবং সংগীত নির্বাচন করেছেন সৈয়দ জামিল আহমেদ। ড্রামাটার্গ ও পোশাক পরিকল্পনায় মহসিনা আক্তার, সহকারী নির্দেশনায় এম এস রানা, সংগীতে থাকছেন আরমীন মুসা ও ঘাসফড়িং কয়্যার।

এর আগে ২০১৭ সালে নাটবাঙলার প্রযোজনায় টানা ১০ দিন ‘রিজওয়ান’ মঞ্চায়ন করে ঢাকার নাট্যাঙ্গনে সাড়া ফেলেন সৈয়দ জামিল আহমেদ। এ নাটক দিয়ে দীর্ঘ ১০ বছরের বিরতি কাটিয়ে মঞ্চে ফিরেছিলেন সৈয়দ জামিল আহমেদ। তিনি এর আগে ‘চাকা’, ‘বিষাদ সিন্ধু’, ‘বেহুলার ভাসান’, ‘সঙভঙচঙ’ ও ‘কমলা রাণী সাগর দিঘি’ নাটকের নির্দেশনা দিয়ে খ্যাতি পান।

পিতা-মাতার ভরণপোষণ আইন

রোজা রেখে সুগন্ধি ব্যবহার করা যাবে কি?

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস