মানুষের দুধদাঁতের সংখ্যা ২০টি। সাধারণত ৬ বছর বয়সের দিকে শিশুদের এই দুধদাঁত পড়তে শুরু করে। ১২ থেকে ১৩ বছরের মধ্যে আবার দাঁত গজাতে শুরু করে।
সাধারণত ৬ থেকে ৯ মাসের মধ্যে শিশুদের দুধদাঁত গজায়। এই দাঁত গজানোর সময় অনেক শিশুরই নানা সমস্যা হয়।
- নতুন দাঁত ওঠার সময় অনেক শিশুরই ব্যথা হয়। সব শিশুর ব্যথা সহ্য করার ক্ষমতা সমান থাকে না। সে ক্ষেত্রে কারও অতিরিক্ত ব্যথা হলে, ডেন্টিস্টের পরামর্শ নিতে হবে।
- দুধদাঁত ওঠার সময় শিশুদের মুখে লালার পরিমাণ বেড়ে যায়। পাতলা সুতির কাপড় দিয়ে বারবার তা মুছে দিতে হবে।
- এ সময় অনেক শিশুরই ক্ষুধা কমে যায়, তারা জেদ বা বিরক্তি দেখায়। এগুলো খুবই স্বাভাবিক সমস্যা। তবে পেটের সমস্যা, জ্বর বা বমি হতে থাকলে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।
- দুধদাঁত ওঠার সময় শিশুদের মধ্যে কামড়ানোর প্রবণতা বেড়ে যায়। ডেন্টিস্টের পরামর্শে কামড়ানোর খেলনা দেওয়া যেতে পারে।
- নতুন দাঁত ওঠার সময় শিশুকে মিষ্টিজাতীয় খাবার কম দেওয়া উচিত; বিশেষ করে রাতে একেবারেই দেওয়া উচিত নয়।
লেখক: চিফ কনসালট্যান্ট (ডেন্টাল ইউনিট), আল-হেলাল স্পেশালাইজড হাসপাতাল, ঢাকা