হোম > ছাপা সংস্করণ

চিড়ার মোয়া

স্বপ্না মণ্ডল

উপকরণচিড়া ২০০ গ্রাম, আখের গুড় দেড় কাপ, স্বাদ বাড়াতে নারকেল কোরানো ১ কাপ, ঘি ১ টেবিল চামচ।

প্রণালিচিড়া তেলে ভেজে নিয়ে ঠান্ডা করে নিন। এবার একটি হাঁড়িতে আখের গুড়ে সামান্য পানি দিয়ে মৃদু আঁচে নাড়ুন। গুড় আঠালো হওয়া পর্যন্ত অপেক্ষা করুন। গুড় আঠালো ও চটচটে হলে তাতে ভাজা চিড়া, নারকেল কোরা দিয়ে নেড়ে নামিয়ে নিন চুলা থেকে।

এবার হাতে ঘি মাখিয়ে চিড়ার মোয়া তৈরি করে নিন। মনে রাখতে হবে, গুড় ও চিড়ার মিশ্রণটি পুরোপুরি ঠান্ডা করা যাবে না। ঠান্ডা হলে মোয়া বানানো যাবে না।