হোম > ছাপা সংস্করণ

নিজেকে নির্দোষ ও নিরীহ দাবি করেছেন প্রদীপ

কক্সবাজার প্রতিনিধি

সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলায় বরখাস্ত ওসি প্রদীপ কুমার দাশসহ ১৪ আসামি নিজেদের লিখিত বক্তব্য দিয়েছেন। ১২ পৃষ্ঠার লিখিত বক্তব্যে প্রদীপ নিজেকে নির্দোষ, নিরপরাধ ও নিরীহ দাবি করেছেন।

গতকাল সোমবার সকাল সোয়া ১০টায় কক্সবাজার জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইলের আদালতে এ মামলার দিনের কার্যক্রম শুরু হয়। এদিন কার্যবিধির ৩৪২ ধারায় আসামিরা নিজেদের বক্তব্য উপস্থাপন করেন।

প্রদীপ কুমার দাশ আদালতের কাছে লিখিত বক্তব্যে সিনহা হত্যা মামলায় নিজেকে নির্দোষ দাবি করে লিখেছেন, এ মামলায় সাক্ষীদের অধিকাংশই মাদক মামলার আসামি, যাঁদের জবানবন্দি ছিল একই রকম ও

তদন্ত কর্মকর্তার শেখানো বুলিমাত্র। প্রদীপ দাবি করেন, মেজর সিনহার সহকর্মী সিফাত ও শিপ্রার সঙ্গে তাঁর কখনো দেখা হয়নি বা পরিচয় ছিল না। তা ছাড়া, হত্যাকাণ্ডের আগে ও পরে এ মামলার আসামিদের কারও সঙ্গে তাঁর কথা হয়নি। ১২ পৃষ্ঠার লিখিত বক্তব্যে প্রদীপ নিজেকে নির্দোষ, নিরপরাধ ও নিরীহ দাবি করে বলেন, এ ঘটনায় জড়িত না থাকার তাঁর যৌক্তিক প্রমাণ আছে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী ও কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) ফরিদুল আলম জানান, বরখাস্ত ওসি প্রদীপসহ আসামিরা কার্যবিধি ৩৪২ ধারায় আদালতে লিখিত বক্তব্য তুলে ধরেছেন। আদালত মঙ্গল ও বুধবার আসামিদের বক্তব্য যাচাই-বাছাই করবেন।

গত বছরের ৩১ জুলাই কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের বাহারছড়া শামলাপুর পুলিশের তল্লাশিচৌকিতে পুলিশের গুলিতে নিহত হন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান। এ ঘটনায় নিহত সিনহার বোন শারমিন শাহরিয়ার ফেরদৌস বাদী হয়ে বাহারছড়া পুলিশ তদন্তকেন্দ্রের তৎকালীন ইনচার্জ পরিদর্শক লিয়াকত আলী ও টেকনাফ থানার ওসি প্রদীপ কুমার দাশসহ ৯ পুলিশ সদস্যের বিরুদ্ধে আদালতে মামলা করেন। মামলাটি তদন্তের পর র‍্যাব-১৫-এর সিনিয়র সহকারী পুলিশ সুপার মোহাম্মদ খায়রুল ইসলাম গত বছরের ১৩ ডিসেম্বর ১৫ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দেন। অভিযোগপত্রে সিনহা হত্যাকাণ্ডকে একটি ‘পরিকল্পিত ঘটনা’ হিসেবে উল্লেখ করা হয়। বর্তমানে মামলার ১৫ আসামি কারাগারে রয়েছেন।

রোজা রেখে সুগন্ধি ব্যবহার করা যাবে কি?

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে