হোম > ছাপা সংস্করণ

ধান ছেড়ে টমেটো চাষ

ফারুক হোসাইন রাজ, কলারোয়া (সাতক্ষীরা)

বিভিন্ন সবজির পাশাপাশি কয়েক বছর আগে পরীক্ষামূলক বারি-৮ জাতের গ্রীষ্মকালীন টমেটো আবাদ করেন সাতক্ষীরা জেলার কলারোয়ার কামারালী গ্রামের আব্দুস সাত্তার । বাজারে চাহিদা থাকায় এ টমেটো বিক্রি করে স্বাবলম্বী হয়েছেন তিনি । তাঁর সাফল্য দেখে প্রতিবছরই কামারালী মান্দারতলা এলাকায় গ্রীষ্মকালীন টমেটোচাষির সংখ্যা বাড়ছে। এ গ্রামের এখন প্রায় ১০০ কৃষক এ টমেটো চাষ করছেন।

সরেজমিনে গত সপ্তাহে গিয়ে দেখা যায়, কলারোয়া উপজেলার যুগিখালী ইউনিয়নের কামারালী মান্দারতলা এলাকায় প্রায় ৩০০ বিঘার মাঠ । এর অনেক স্থানেই আবাদ হয়েছে আমনসহ বিভিন্ন মোটা চালের ধান। এর মধ্যেই সাদা পলিথিনের ছাউনিতে প্রায় ৬৫ বিঘা জমিতে চাষ হয়েছে বারি-৮ জাতের গ্রীষ্মকালীন টমেটো ।

টমেটোচাষি আব্দুস সাত্তার বলেন, ১৪ বছর ধরে ধান, মাছ ও সবজি চাষ করছি । এর মধ্যে সব থেকে লাভজনক ফসল গ্রীষ্মকালীন টমেটো ৷ শুরুর দিকে তিনজন চাষ করলেও লাভজনক হওয়ায় এখন শতাধিক কৃষক টমেটোর আবাদ করছেন । এক বিঘা জমিতে ধান আবাদ করলে সাড়ে ৩ মাসে ২০ মণ ধান হয়। এতে খরচও বেশি ৷
আব্দুস সাত্তার বলেন, গ্রীষ্মকালীন টমেটো আবাদ করে মৌসুমের ৬ মাসে প্রতি বিঘায় প্রায় ৩০০ মণের মতো ফল পাওয়া যায়; যার গড় বাজারমূল্য ৫০ টাকা কেজি করে হলে বিঘায় প্রায় ৫-৬ লাখ টাকা আয় হয়। খরচ বাদে মৌসুম শেষে দেড় থেকে দুই লাখ টাকা লাভ থাকে। লাভজনক ফসল হওয়ায় গত বছরের তুলনায় চলতি মৌসুমে ফসলটির চাষ বেড়েছে প্রায় দ্বিগুণ। তবে ডিজেল, সার ও কীটনাশকের দাম বাড়ায় ক্ষতিগ্রস্ত হচ্ছেন তাঁরা। 

পিতা-মাতার ভরণপোষণ আইন

রোজা রেখে সুগন্ধি ব্যবহার করা যাবে কি?

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস