হোম > ছাপা সংস্করণ

প্রাকৃতিক কীটনাশক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বারান্দা বা ছাদবাগানের জন্য বাজারের কীটনাশক ব্যবহার না করে প্রাকৃতিক কীটনাশক ব্যবহার করুন। এগুলো প্রকৃতিবান্ধব এবং ঘরেই তৈরি করা সম্ভব।

ডিটারজেন্ট ও পানির মিশ্রণ
পানির সঙ্গে ডিটারজেন্ট ভালোমতো মিশিয়ে স্প্রে বোতলে ভরে নিন। তারপর গাছে ছিটিয়ে দিন। গাছে অনেক সময় ছোট ছোট সাদা পোকা আসে। সেগুলো দূর করবে এই কীটনাশক।

রসুনের পানি
একটা গোটা রসুন বেটে বা ব্লেন্ড করে এক ঘণ্টা রেখে দিন। তারপর ছেঁকে রস বের করে তার সঙ্গে ১ টেবিল চামচ তরল সাবান মিশিয়ে ভালো করে ঝাঁকিয়ে নিন। একটু পানি মেশান। আক্রান্ত পাতার দুই পাশেই স্প্রে করুন এই কীটনাশক।

আদা ও মরিচবাটা মেশানো পানি
একটি স্প্রে বোতলে পানির সঙ্গে আদার রস ও মরিচবাটা মিশিয়ে নিন। এই মিশ্রণ গাছে স্প্রে করুন। এই স্প্রে আপনার গাছকে বিভিন্ন পোকামাকড়ের সংক্রমণ থেকে রক্ষা করবে।

সূত্র: এনডিটিভি ফুড

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ