হোম > ছাপা সংস্করণ

ভ্যানচালক মানিকুল হত্যা: দেহের পর এবার পাওয়া গেল মাথা

হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় হত্যাকাণ্ডের শিকার ভ্যানচালক মানিকুল ইসলামের দেহের পর এবার মাথা উদ্ধার করেছে পুলিশ। এ ছাড়া একটি মোবাইল ফোন ও হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি উদ্ধার করা হয়েছে। গতকাল সকালে উপজেলার ফকিরপাড়া ইউনিয়নের দালালপাড়া থেকে এসব উদ্ধার করে পুলিশ। নিহত মানিকুল ইসলাম উপজেলার সিঙ্গিমারী গ্রামের আব্দুর ছাত্তারের ছেলে।

এর আগে গত শুক্রবার বিকেলে একই ইউনিয়নের রমনীগঞ্জ থেকে ওই ভ্যানচালকের মাথাবিহীন দেহ উদ্ধার করে পুলিশ। হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে পুলিশের পাশাপাশি সিআইডিও তদন্ত করছে।

জানা গেছে, কয়েক দিন আগে সিঙ্গিমারী গ্রামের আবুল কাসেমের ছেলে বাবুলের একটি ভ্যান চুরি হয়। ওই চুরি ঘটনায় মানিকুলকে সন্দেহ করেন বাবুলের পরিবারের লোকজন। এ ঘটনার পর মানিকুল নিখোঁজ হন। পরে শুক্রবার ভুট্টাখেত থেকে তাঁর মাথাবিহীন দেহ উদ্ধার করে পুলিশ।

পিতা-মাতার ভরণপোষণ আইন

রোজা রেখে সুগন্ধি ব্যবহার করা যাবে কি?

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস