হোম > ছাপা সংস্করণ

মিথিলা ও শবনম ফারিয়ার আগাম জামিন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাফিয়াথ রশিদ মিথিলা ও শবনম ফারিয়াকে ৮ সপ্তাহের আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম ও বিচারপতি মো. আতোয়ার রহমানের বেঞ্চ পৃথক আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার এই আদেশ দেন। ইভ্যালির প্রতারণামূলক কর্মকাণ্ডে সহযোগিতা ও অর্থ আত্মসাতের অভিযোগে এক গ্রাহকের করা মামলায় তাঁরা হাইকোর্টে হাজির হয়ে জামিন চাইলে আদালত জামিন দেন। একই সঙ্গে ওই সময়ের পর বিচারিক আদালতে আত্মসমর্পণ করলে তাঁদের জামিন বিবেচনা করতে বলা হয়েছে।

শবনম ফারিয়ার পক্ষে জামিন শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী জেড আই খান পান্না। আর রাফিয়াথ রশিদ মিথিলার পক্ষে শুনানি করেন ব্যারিস্টার ইমতিয়াজ ফারুক।

৪ ডিসেম্বর সাদ স্যাম রহমান নামের ইভ্যালির এক গ্রাহক তাহসান খান, মিথিলা, শবনম ফারিয়াসহ নয়জনের বিরুদ্ধে মামলা করেন।

রোজা রেখে সুগন্ধি ব্যবহার করা যাবে কি?

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে