হোম > ছাপা সংস্করণ

তাড়াইলে বিশ্ব জলাতঙ্ক দিবস পালিত

তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধি

‘ভয় নয় সচেতনতাই জয়’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জের তাড়াইলে বিশ্ব জলাতঙ্ক দিবস পালিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলমাছ হোসেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন নিরাপদ খাদ্য পরিদর্শক আবদুর রউফ তালুকদার।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ের ভেটেরিনারি সার্জন ডা. তাইরান ইকবাল, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. বদরুল হাসান, ডা. জাহিদুন নবী দেওয়ান, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মুকুট দাস মধু, সম্পাদক দেলোয়ার হোসেন রিপন, স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা কর্মচারীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

ডা. আলমাছ হোসেন বলেন, কুকুর, বিড়াল, বেজি, শিয়াল, বানর ইত্যাদি উষ্ণ রক্তের স্তন্যপায়ী প্রাণীর কামড়ে জলাতঙ্ক হয়।

তিনি আরও জানান, ওই সব প্রাণীর কামড়ে ক্ষতস্থান সাবান পানি দিয়ে ১৫ মিনিট যাবৎ ভালো করে ধৌত করতে হবে। যত দ্রুত সম্ভব টিকা নেওয়া এবং চিকিৎসকের শরণাপন্ন হওয়ার পরামর্শ দেন তিনি।

রোজা রেখে সুগন্ধি ব্যবহার করা যাবে কি?

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে