হোম > ছাপা সংস্করণ

দেশি খাবার

শারমিন জেরিন

চ্যাপা শুঁটকির বড়া নরসিংদী-ময়মনসিংহ অঞ্চলের খাবার। কোথাও কোথাও একে চ্যাপা শুঁটকির পুলিও বলা হয়। এটি সারা বছর খাওয়া যায়। নরসিংদী, ময়মনসিংহসহ পুরো হাওরাঞ্চলে বিভিন্ন রেসিপিতে চ্যাপা শুঁটকি খুবই জনপ্রিয় খাবার। এর অনেক রেসিপির মধ্যে বড়া অন্যতম।

উপকরণ
চ্যাপা শুঁটকি ১০-১২টি, শুকনো মরিচ ১০-১৫টি বা স্বাদমতো, মাঝারি আকারের পেঁয়াজ ৫-৬টি, বড় রসুন ৩টি, কাঁঠালের বিচি ১৫টি বা বড় আলু ১টি, পরিমাণমতো লবণ, তেল ৫ টেবিল চামচ, কচুপাতা বা মিষ্টিকুমড়ার পাতা বা লাউপাতা ১৫টি।

প্রণালি
প্রথমে চ্যাপা শুঁটকি, পেঁয়াজ, রসুন, মরিচ, কাঁঠালের বিচি পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে সবকিছু পাটায় আধা ভাঙা বা ছেঁচে নিতে হবে। তারপর তাতে পরিমাণমতো লবণ আর ২ টেবিল চামচ তেল মিশিয়ে নিন। এরপর একটা ফ্রাই প্যান বা কড়াইয়ে সব উপকরণ দিয়ে ৫ মিনিট নেড়েচেড়ে নামিয়ে নিন। পরে লাউ বা মিষ্টিকুমড়া বা কচুপাতা বিছিয়ে তার মধ্যে ২ টেবিল চামচ ভেজে নেওয়া শুঁটকি নিয়ে একটু লম্বা করে বড়ার আকার দিয়ে পাতাটা মুড়িয়ে নিন।

ফ্রাই প্যানে বাকি তেল গরম করে পাতায় মোড়ানো বড়া দিয়ে খুব অল্প আঁচে এপিঠ-ওপিঠ করে সময় নিয়ে ভেজে নিন। বড়ার ওপরের পাতাটি একটু পোড়া পোড়া ভাজা হতে হবে। হয়ে গেলে নামিয়ে গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন। স্থানীয় এ রেসিপিটি আরও কয়েকভাবে তৈরি করা যায়।

লেখা ও ছবি: শারমিন জেরিন

রোজা রেখে সুগন্ধি ব্যবহার করা যাবে কি?

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে