হোম > পরিবেশ

ঢাকাসহ যেসব অঞ্চলে আজ ঝোড়ো বাতাসসহ শিলাবৃষ্টির আভাস

ফাইল ছবি

ঢাকাসহ দেশের বেশ কয়েকটি জেলায় আজ বৃষ্টিসহ বজ্রঝড়ের সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও হতে পারে শিলাবৃষ্টিও। এই সময়ে সারা দেশেই দিনের তাপমাত্রা কমতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আজ বৃহস্পতিবার সকালে প্রকাশিত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে— ঢাকা, রাজশাহী, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হতে পারে।

এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। আগামী দু-দিন এমন আবহাওয়াই দেশজুড়ে বিরাজ করবে বলে জানিয়েছে সংস্থাটি।

রাজশাহী ও সিরাজগঞ্জ জেলাসমূহের ওপর দিয়ে যে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে তা আজ বৃহস্পতিবার কিছুটা প্রশমিত হতে পারে। আগামীকাল শুক্রবার সারা দেশে দিনের তাপমাত্রা কমবে আরও এক থেকে দুই ডিগ্রি। রাতেও সামান্য কমতে পারে তাপমাত্রা।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুসারে, গতকাল বুধবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজশাহীর বাঘাবাড়িতে—৩৬ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। গতকাল বুধবার ঢাকার তাপমাত্রা ছিল ৩৫ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস।

আজ সকাল ৬টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রংপুরের রাজারহাটে—১৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

আজ সকাল ৯টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ ভারতের পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ অবস্থান করছে দক্ষিণ বঙ্গোপসাগরে।

বঙ্গোপসাগরে লঘুচাপ কতটা শক্তিশালী হবে, বৃষ্টি কি বাড়বে

বঙ্গোপসাগরে আবারও লঘুচাপ, ৩ নম্বর সতর্কসংকেত

তীব্র গরমে পুড়ছে কানাডার লাখো মানুষ, চরম তাপমাত্রার সতর্কতা জারি

কাল থেকে কি আবারও শুরু ভারী বৃষ্টি

বৃষ্টি-ঢলে বন্যা: চট্টগ্রামে ক্ষতিগ্রস্ত ১৩২০ কিমি সড়ক

সিরাজগঞ্জে বায়োমেডিকেল বর্জ্য ব্যবস্থাপনা কেন্দ্র চালু, ৯৫০ টনেরও বেশি বর্জ্য পরিশোধনের সক্ষমতা

দূষণে বিশ্বে দ্বিতীয় ঢাকা, বায়ুমান সবার জন্য অস্বাস্থ্যকর

প্রবল হচ্ছে এল নিনো: বন্যা-খরা ও রোগব্যাধির চরম ঝুঁকিতে বাংলাদেশসহ ৬ দেশ

ঢাকাসহ ১৯ অঞ্চলে আজও হতে পারে বজ্রবৃষ্টি, নৌবন্দরে ১ নম্বর সতর্কতা

রাজধানীতে ৩ ঘণ্টায় ১৩ মিলিমিটার বৃষ্টি, কমবে কবে জানাল অধিদপ্তর