হোম > পরিবেশ

ঢাকাসহ ৫টি অঞ্চলে কালবৈশাখীর আভাস

আজকের পত্রিকা ডেস্ক­

ফাইল ছবি

কয়েক দিন ধরে দেশের দক্ষিণাঞ্চলের ওপর দিয়ে বয়ে যাচ্ছে তাপপ্রবাহ। গতকাল সোমবারও পটুয়াখালী ও খুলনা বিভাগের ১০টি জেলায় ছিল তাপপ্রবাহ। সর্বোচ্চ তাপমাত্রা ছিল চুয়াডাঙ্গায় ৩৮ ডিগ্রি সেলসিয়াস।

এর বিপরীত অবস্থা দেশের উত্তরাঞ্চল ও মধ্যাঞ্চলে। গতকাল সবচেয়ে বেশি ৭৮ মিলিমিটার বৃষ্টি হয়েছে কুড়িগ্রামে রাজারহাটে। কোথাও কোথাও কালবৈশাখীও বয়ে গেছে। রাজধানী ঢাকায়ও আজ মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত হয়েছে ১৬ মিলিমিটার বৃষ্টি।

আবহাওয়া অধিদপ্তরের আজ সকালের পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, টাঙ্গাইল, ময়মনসিংহ, কুমিল্লা ও সিলেট অঞ্চলের ওপর পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে দুপুরের মধ্যে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। এ সময় বাতাসের গতিবেগ হতে পারে ৪৫ থেকে ৬০ কিলোমিটার। এসব অঞ্চলের নদীবন্দরকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে হবে।

আবহাওয়া অধিদপ্তর আজ সকাল ৭টার পূর্বাভাসে জানিয়েছে, ঢাকা ও এর আশপাশের অঞ্চলে দুপুর পর্যন্ত আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। এর সঙ্গে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিও হতে পারে। এ সময় পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে।

এদিকে ঢাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ৩৬ মিনিটে এবং আগামীকাল বুধবার সূর্যোদয় ভোর ৫টা ১৪ মিনিটে।

সাগরে লঘুচাপের প্রভাবে উপকূলে সতর্কতা, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত

ঢাকার বাতাসে দূষণ সহনীয় মাত্রায়, শীর্ষ দূষিত শহর কিনশাসা

লঘুচাপে সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা, বৃষ্টি হবে যেসব অঞ্চলে

সাগরে লঘুচাপ, রাত থেকে কয়েক দিনের বৃষ্টির আভাস

বঙ্গোপসাগরে লঘুচাপ রূপ নিতে পারে নিম্নচাপে, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা

জুলাই-আগস্টে দেশে রয়েছে বন্যার আশঙ্কা: এফএফডব্লিউসি

৯ অঞ্চলে ঝড়বৃষ্টির আভাস, ঢাকায় বাড়বে গরম

উপকূল রক্ষা ও ডেল্টা অর্থনীতি শক্তিশালী করতে ব্লু কার্বন ফাইন্যান্স জরুরি: পরিবেশমন্ত্রী

আন্তসীমান্ত নদী ব্যবস্থাপনা ও জলবায়ু মোকাবিলায় বাংলাদেশ-আইসিআইএমওডির যৌথ অঙ্গীকার

বায়ুদূষণে বিশ্বে দ্বিতীয় স্থানে ঢাকা, সতর্কতা যেসব এলাকায়