হোম > পরিবেশ

পরিবেশ অধিদপ্তরে শিশু-কিশোর চিত্রাঙ্কন প্রতিযোগিতা

বিজ্ঞপ্তি

পরিবেশ অধিদপ্তরের সদর দপ্তরে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ছবি: সংগৃহীত

বিশ্ব পরিবেশ দিবস-২০২৬ উদ্‌যাপন উপলক্ষে শিশু-কিশোরদের মধ্যে পরিবেশবিষয়ক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করেছে পরিবেশ অধিদপ্তর। আজ শনিবার বিকেলে পরিবেশ অধিদপ্তরের সদর দপ্তরে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

চিত্রাঙ্কন প্রতিযোগিতায় প্রধান অতিথি ছিলেন পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. লুৎফর রহমান। অনুষ্ঠানে শিশু-কিশোরদের তুলির ছোঁয়ায় আঁকা ছবিগুলো মূল্যায়ন করেন দেশের বিশিষ্ট তিন চিত্রশিল্প ও চারুকলা বিশেষজ্ঞ। তাঁরা হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের অধ্যাপক মো. রবিউল ইসলাম, পরিবেশ অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক মো. জিয়াউল হক এবং বাংলাদেশ শিশু একাডেমির সাবেক শিশু চিত্রকলা বিশেষজ্ঞ ও অবসরপ্রাপ্ত প্রোগ্রাম অফিসার (চারুকলা) সামিনা নাফিজ।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, প্রতিযোগিতাটি মোট চারটি গ্রুপে বিভক্ত হয়ে অনুষ্ঠিত হয়। গ্রুপগুলো হলো ‘ক’ গ্রুপ (অনূর্ধ্ব ৮ বছর), ‘খ’ গ্রুপ (৮ থেকে অনূর্ধ্ব ১২ বছর), ‘গ’ গ্রুপ (১২ থেকে অনূর্ধ্ব ১৬ বছর) এবং বিশেষ চাহিদাসম্পন্ন গ্রুপ (বয়স শিথিলযোগ্য)। নান্দনিক ও সচেতনতামূলক এই প্রতিযোগিতায় প্রায় ৭০০ শিশু-কিশোর প্রতিযোগী অত্যন্ত স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে।

পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, প্রতিযোগিতায় অংশ নেওয়া চূড়ান্ত বিজয়ীদের নাম ২০ মে পরিবেশ অধিদপ্তরের নোটিশ বোর্ড ও অফিশিয়াল ওয়েবসাইটে (www.doe.gov.bd) প্রকাশ করা হবে। একই সঙ্গে বিজয়ীদের বিষয়টি টেলিফোনের মাধ্যমেও সরাসরি জানিয়ে দেওয়া হবে।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের পরিচালক (বর্জ্য ও রাসায়নিক পদার্থ ব্যবস্থাপনা) রাজিনারা বেগম, পরিচালক (প্রশাসন) পারভেজ চৌধুরীসহ পরিবেশ অধিদপ্তরের বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

বৃষ্টি-তাপপ্রবাহের দ্বৈরথে অস্থির জনজীবন, জলবায়ু পরিবর্তনের প্রভাব দেশের ঋতুচক্রে

দক্ষিণের ১৩ জেলায় বইছে তাপপ্রবাহ, উত্তরে ভারী বৃষ্টি, সাগরে লঘুচাপ

আজ দেশের কোথায় বৃষ্টি হবে জানা গেল পূর্বাভাসে

দেশের উত্তর-পূর্বাঞ্চলে ভারী বৃষ্টি হলেও ঢাকায় কম কেন

৪৩ মিমি বৃষ্টির পরও বায়ুদূষণে শীর্ষে ঢাকা

ঢাকাসহ ১০ অঞ্চলে ৬০ কিমি গতির কালবৈশাখীর আভাস, নৌবন্দরে সতর্কতা

শব্দদূষণ: জরিমানার চেয়ে সচেতনতা বৃদ্ধিতেই জোর পরিবেশ অধিদপ্তরের

ঢাকায় কমবে গরম, ৮ অঞ্চলে ঝড়ের আভাস

টানা দ্বিতীয় দিনের মতো বায়ুদূষণে শীর্ষে ঢাকা

ঢাকাসহ ১০ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা