হোম > পরিবেশ

বৃহস্পতিবারও দিনভর বৃষ্টির সম্ভাবনা 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বঙ্গোপসাগরে লঘুচাপ দুর্বল হয়ে গেলেও মৌসুমি বায়ু সক্রিয় থাকায় রাজধানীসহ দেশের প্রায় সব জায়গায় টানা চতুর্থ দিন বৃহস্পতিবারও (১৫ সেপ্টেম্বর) বৃষ্টি হতে পারে। তবে দেশের প্রধান নদ-নদীর পানি বিপদ সীমা অতিক্রম না করায় আপাতত বন্যার কোনো সম্ভাবনা নেই। 

আবহাওয়া অধিদপ্তর এবং পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ পূর্বাভাস কেন্দ্র থেকে এ সব তথ্য জানানো হয়েছে। 

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, মধ্যপ্রদেশের মধ্যাঞ্চল ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি বর্তমানে উত্তর-পশ্চিম মধ্যপ্রদেশ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এটি ক্রমান্বয়ে দুর্বল হয়ে যেতে পারে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে। রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর ও ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা ও ঝোড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। 

সমুদ্র বন্দরগুলোর জন্য দেওয়া সতর্কবার্তায় বলা হয়েছে, লঘুচাপ ও মৌসুমি বায়ুর প্রভাবে সমুদ্র বন্দরগুলো, উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ জন্য চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরগুলোকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। পাশাপাশি উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। তাদের গভীর সাগরে বিচরণ না করতে বলা হয়েছে। 
 
বৃষ্টি টানা চতুর্থ দিনের মতো অব্যাহত থাকলেও আপাতত বন্যার সম্ভাবনা নেই বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী আরিফুজ্জামান ভূঁইয়া আজকের পত্রিকাকে বলেন, দেশের প্রধান নদীগুলোর পানি বিপদ সীমা অতিক্রম করেনি। তা ছাড়া অভ্যন্তরীণ বৃষ্টিপাতের ফলে বন্যার আশঙ্কা থাকে না। নদনদীর পানিও নিচে নামছে। তাই আপাতত বন্যার কোনো সম্ভাবনা নেই। 

ঢাকার বাতাসে দূষণ কমছেই না, খিলক্ষেতে সবচেয়ে বেশি

ঢাকাসহ সারা দেশে আকাশ মেঘলা থাকতে পারে আজ, বাড়বে না তাপমাত্রা

ঢাকাসহ তিন বিভাগে হতে পারে বজ্রবৃষ্টি, বাড়তে পারে রাতের গরম

তাপমাত্রা দ্রুত বাড়ছে, সাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাব কি পড়বে

ঢাকায় আজ সকালে গরম আরও বেড়েছে

গরম বাড়ছে, বৃষ্টির পূর্বাভাসে যা বলছে আবহাওয়া অধিদপ্তর

ঢাকায় শুষ্ক আবহাওয়ায় বাড়বে তাপমাত্রা

মে থেকে শুরু হচ্ছে ৫ কোটি বৃক্ষরোপণ কার্যক্রম: পরিবেশমন্ত্রী

তাপমাত্রা কমার সম্ভাবনা নেই, আরও বাড়বে গরম

ঢাকায় উঠেছে ঝলমলে রোদ, তাপমাত্রা ১৮.২