হোম > পরিবেশ

ঢাকাসহ ৯ জেলায় তাপপ্রবাহ, আছে বৃষ্টির সুখবরও

আজকের পত্রিকা ডেস্ক­

ফাইল ছবি

বৈশাখের শুরু থেকে সারা দেশ রয়েছে প্রায় বৃষ্টিহীন। নেই কালবৈশাখীর দাপট। বৃষ্টি ঝরছে কেবল সিলেট আর ময়মনসিংহ বিভাগের উত্তরাংশে। গতকাল সোমবার ৯টি জেলার ওপর দিয়ে বয়ে যায় তাপপ্রবাহ। এর মধ্যে রাজশাহী জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৮ ডিগ্রি সেলসিয়াস। রাজধানী ঢাকায় যা ছিল ৩৬ দশমিক ২।

আজ মঙ্গলবার আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে কিছুটা সুখবর রয়েছে। এতে বলা হয়েছে, সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা ও ময়মনসিংহ বিভাগের দু-এক জায়গায় আজ অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারা দেশে দিনের এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আবহাওয়ার পূর্বাভাসে আরও বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এর সঙ্গে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

ইউরোপে তাপমাত্রা ৩৫ ডিগ্রি ছাড়ানোর পূর্বাভাস, ঝুঁকিতে প্রায় ১০ কোটি মানুষ

ইউরোপে রেকর্ড তাপপ্রবাহ: ফ্রান্সে নদী-খালে গোসলে নেমে ৪০ জনের মৃত্যু

৮ বিভাগে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, কখন আঘাত হানবে

কার্বন কমাতে গিয়ে বাড়িয়ে দিতে পারে সামুদ্রিক শৈবাল চাষ: গবেষণা

বৃক্ষরোপণ ও কার্বন ক্রেডিট: বাংলাদেশের বছরে ১০০ কোটি ডলার আয়ের হাতছানি

ঢাকাসহ ১৫ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস, গরম কমবে কি

শব্দদূষণ প্রতিরোধে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান পরিবেশমন্ত্রীর

রাজধানীতে ভূমিকম্প অনুভূত

মাটির নিচে পৃথিবীজুড়ে ছত্রাকের এক বিশাল নেটওয়ার্ক প্রকাশ

মৌসুমির বায়ুর দাপটে আরও বাড়বে বৃষ্টি