হোম > পরিবেশ

ঢাকায় রৌদ্রোজ্জ্বল সকালে পড়েছে হালকা শীত

আজকের পত্রিকা ডেস্ক­

ছবি: সংগৃহীত

সপ্তাহের প্রথম কর্মদিবসে আজ রোববার সকালে রাজধানী ঢাকার আকাশ থেকে ছড়িয়েছে ঝলমলে রোদ। হালকা শীতের পরশও ছুঁয়েছে কর্মব্যস্ত নগরীতে। শীতের মিষ্টি এই সকালে ঢাকার তাপমাত্রা ছিল ১৬ ডিগ্রি সেলসিয়াস, যা গতকাল ছিল ১৬ দশমিক ৫।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ দিনের বেলা ঢাকা ও আশপাশের অঞ্চলে দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে।

আজ সকাল ৭টায় ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাসে জানানো হয়েছে, আজ সকাল ৬টায় রাজধানী ঢাকার তাপমাত্রা ছিল ১৬ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৮৫ শতাংশ।

পূর্বাভাসে বলা হয়, ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় দুপুর পর্যন্ত আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এ সময় আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। একই সঙ্গে উত্তর অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৫ থেকে ১০ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে। আজ সূর্যাস্ত ৫টা ৩৫ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ৬টা ৪৩ মিনিটে।

বৃষ্টির অপেক্ষায় আরও কয়েক দিন থাকতে হবে জানা গেল পূর্বাভাসে

রৌদ্রোজ্জ্বল ঢাকায় সকালে বইছে হালকা হিমেল বাতাস

কুয়াশাচ্ছন্ন রাজধানী ঢাকা, সকালে তাপমাত্রা ২৩.৩

বসন্তে রাজধানীতে ভারী বৃষ্টি

আজ ৫ বিভাগে বৃষ্টির পূর্বাভাস

রাজধানী ঢাকায় সকালের তাপমাত্রা বাড়ল ৩ ডিগ্রি সেলসিয়াস

মার্চে ধেয়ে আসবে কালবৈশাখী, বাড়বে গরমও

রৌদ্রোজ্জ্বল ঢাকায় সকালে আরও কমেছে তাপমাত্রা

২৭ দিনে ১০ বার কেঁপে উঠল দেশ

দেশে ৫.৪ মাত্রার ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল সাতক্ষীরা