হোম > পরিবেশ

শৈত্যপ্রবাহে হাড়কাঁপানো শীত, আরও কত দিন থাকবে জানাল আবহাওয়া অধিদপ্তর

আজকের পত্রিকা ডেস্ক­

ফাইল ছবি

‘মাঘের শীত বাঘের গায়’—প্রবাদটি এবার মাঘের আগেই সত্য হতে চলেছে। মাঘ মাস আসার এখনো দিন সাতেক বাকি, কিন্তু পৌষেই পড়েছে হাড়কাঁপানো শীত। দেশের বেশির ভাগ অঞ্চলের ওপর দিয়ে বয়ে যাচ্ছে শৈত্যপ্রবাহ। তাপমাত্রার পারদ নিচের দিকে নামছে তো নামছেই।

আগামী কয়েক দিন তাপমাত্রা আরও কমবে, বাড়বে শীতের দাপট—এমন পূর্বাভাস দিয়ে রেখেছে আবহাওয়া অধিদপ্তর।

আজ বুধবার সকাল ৯টার আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, টাঙ্গাইল, ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ, মানিকগঞ্জ, নরসিংদী, নারায়ণগঞ্জ, নেত্রকোনা, মৌলভীবাজার, লক্ষ্মীপুর, কুমিল্লা জেলাসহ রাজশাহী, রংপুর, খুলনা এবং বরিশাল বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।

পূর্বাভাসের তথ্য অনুযায়ী, আজ সকাল ৯টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল নওগাঁয় ৬ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। এ সময় রাজধানী ঢাকায় তাপমাত্রা ছিল ১১ দশমিক ৯।

বিভাগীয় অন্যান্য শহরের মধ্যে রাজশাহীতে ৭ দশমিক ৬, রংপুর ৮ দশমিক ৪, ময়মনসিংহে ১১, সিলেটে ১১ দশমিক ৬, চট্টগ্রামে ১২ দশমিক ৭, খুলনায় ৮ দশমিক ৫ এবং বরিশালে তাপমাত্রা ছিল ৯ ডিগ্রি সেলসিয়াস।

আজকের সারা দিনের পূর্বাভাসে আরও বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। কোথাও কোথাও তা দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে। তবে সারা দেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

১১ জানুয়ারি তাপমাত্রা একই রকম থাকতে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে। শৈত্যপ্রবাহও অব্যাহত থাকবে; বরং ১০ জানুয়ারি থেকে তাপমাত্রা আরও কমতে পারে।

৩৪ জেলায় বইছে তাপপ্রবাহ, সহসাই কমছে না গরম

টেকনাফের কাছাকাছি মৌসুমি বায়ু, তাপমাত্রা বৃদ্ধির আভাস

মার্কিন প্রতিষ্ঠানের বিরুদ্ধে ১৪০ কোটি ডলারের মামলা করল অস্ট্রেলিয়া

ঈদের দিনসহ আগামী পাঁচ দিন কেমন থাকবে আবহাওয়া

রাজধানীসহ বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ময়মনসিংহের ভালুকা

ঈদে দেশের উত্তরে ঝরবে বৃষ্টি, দক্ষিণ পুড়বে গরমে

এক দিন মাংস কাটার জন্য নিধন হচ্ছে অসংখ্য তেঁতুলগাছ

ঢাকাসহ ১০ জেলায় কালবৈশাখীর আভাস, নদীবন্দরে সতর্কসংকেত

পল্লীমা গ্রীণ স্বর্ণপদক পেলেন নদী গবেষক শেখ রোকন

ঈদের দিন কি নামবে স্বস্তির বৃষ্টি, যা জানা গেল পূর্বাভাসে