হোম > পরিবেশ

কোথাও তাপপ্রবাহ, কোথাওবা ভারী বৃষ্টি—আজ কেমন থাকবে আবহাওয়া

আজকের পত্রিকা ডেস্ক­

ফাইল ছবি

প্রকৃতিতে এখন পুরো দস্তুর বর্ষাকাল। তবুও রাজশাহী, নীলফামারী এবং পুরো খুলনা বিভাগের ১০ জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে তাপপ্রবাহ। এর মধ্যে গতকাল বৃহস্পতিবার রাজশাহী জেলায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

অন্যদিকে তাপপ্রবাহের কবলে থাকা নীলফামারীর ডিমলা উপজেলায় এদিন ভারী বৃষ্টিও ঝরেছে, যার পরিমাণ ছিল ৮৯ মিলিমিটার।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, আজ শুক্রবার আগের দিনের মতো কিছুটা গরম থাকলেও দেশের আটটি বিভাগেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আজকের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

তবে দেশের ১৪টি অঞ্চলে ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে।

আজ সকালে আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্রের পূর্বাভাসে বলা হয়েছে, ভোর ৫টা থেকে বেলা ১টা পর্যন্ত রংপুর, দিনাজপুর, রাজশাহী, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে এসব অঞ্চলে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব অঞ্চলের নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে হবে।

এদিকে আজ সকালে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, বেলা ১টা পর্যন্ত ঢাকা ও আশপাশের অঞ্চলে আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। এর সঙ্গে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিও হতে পারে। এ সময় দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে।

আবহাওয়া অধিদপ্তর আরও জানায়, আজ সকাল ৬টায় রাজধানী ঢাকায় তাপমাত্রা ছিল ২৭ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ৮৮ শতাংশ।

আজ ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে এবং আগামীকাল শুক্রবার সূর্যোদয় ভোর ৫টা ১৩ মিনিটে।

ঢাকায় ২৪ ঘণ্টায় ৩৪ মিলিমিটার বৃষ্টি, আজও হবে কি

জলবায়ু অর্থায়নে ঋণ নয়, অনুদান চায় বাংলাদেশ

ইউরোপে তাপমাত্রা ৩৫ ডিগ্রি ছাড়ানোর পূর্বাভাস, ঝুঁকিতে প্রায় ১০ কোটি মানুষ

ইউরোপে রেকর্ড তাপপ্রবাহ: ফ্রান্সে নদী-খালে গোসলে নেমে ৪০ জনের মৃত্যু

৮ বিভাগে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, কখন আঘাত হানবে

কার্বন কমাতে গিয়ে বাড়িয়ে দিতে পারে সামুদ্রিক শৈবাল চাষ: গবেষণা

বৃক্ষরোপণ ও কার্বন ক্রেডিট: বাংলাদেশের বছরে ১০০ কোটি ডলার আয়ের হাতছানি

ঢাকাসহ ১৫ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির আভাস, গরম কমবে কি

শব্দদূষণ প্রতিরোধে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান পরিবেশমন্ত্রীর

রাজধানীতে ভূমিকম্প অনুভূত