হোম > পরিবেশ

কাল থেকে কি আবারও শুরু ভারী বৃষ্টি

আজকের পত্রিকা ডেস্ক­

ফাইল ছবি

মৌসুমি বায়ুর দাপটে মধ্য আষাঢ় থেকে সারা দেশে জেঁকে বসেছিল ভারী বৃষ্টি। প্রতিদিনই ভারী থেকে অতি ভারী বৃষ্টি ঝরেছে। তবে গতকাল মঙ্গলবার বৃষ্টির মাত্রা কিছুটা কম ছিল। এদিন সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে সিলেটে ৪৩ মিলিমিটার। কিন্তু আগামীকাল বৃহস্পতিবার পয়লা শ্রাবণ থেকে আবারও কয়েক দিন টানা বৃষ্টি হতে পারে।

আবহাওয়া বিশেষজ্ঞরা জানান, মৌসুমি বায়ুর প্রভাবে কাল বৃহস্পতিবার থেকে টানা কয়েক দিন সারা দেশেই ভারী বৃষ্টি হতে পারে। তবে সেটি গত কয়েক দিনের মতো ব্যাপক আকারে না-ও হতে পারে।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আজ বুধবার রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, খুলনা ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, চট্টগ্রাম ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। তবে সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

এদিকে আজ সকালে আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, রংপুর, ময়মনসিংহ, ঢাকা, কুমিল্লা এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে হবে।

তীব্র গরমে পুড়ছে কানাডার লাখো মানুষ, চরম তাপমাত্রার সতর্কতা জারি

বৃষ্টি-ঢলে বন্যা: চট্টগ্রামে ক্ষতিগ্রস্ত ১৩২০ কিমি সড়ক

সিরাজগঞ্জে বায়োমেডিকেল বর্জ্য ব্যবস্থাপনা কেন্দ্র চালু, ৯৫০ টনেরও বেশি বর্জ্য পরিশোধনের সক্ষমতা

দূষণে বিশ্বে দ্বিতীয় ঢাকা, বায়ুমান সবার জন্য অস্বাস্থ্যকর

প্রবল হচ্ছে এল নিনো: বন্যা-খরা ও রোগব্যাধির চরম ঝুঁকিতে বাংলাদেশসহ ৬ দেশ

ঢাকাসহ ১৯ অঞ্চলে আজও হতে পারে বজ্রবৃষ্টি, নৌবন্দরে ১ নম্বর সতর্কতা

রাজধানীতে ৩ ঘণ্টায় ১৩ মিলিমিটার বৃষ্টি, কমবে কবে জানাল অধিদপ্তর

আজও ভারী বৃষ্টিসহ সারা দেশে ঝড়ের আভাস

রাজধানীর বর্জ্য থেকে বিদ্যুৎ: দুই মেগা প্রকল্প নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক

সকাল থেকে ৮২ মিলিমিটার বৃষ্টিতে জলাবদ্ধ ঢাকা, ছয় বিভাগে ভারী বর্ষণের সতর্কবার্তা