হোম > পরিবেশ

গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে সকাল শুরু, ঢাকায় আবহাওয়া আজ থাকবে যেমন

আজকের পত্রিকা ডেস্ক­

ছবি: আজকের পত্রিকা

শরৎ কাল শুরু হয়েছে তিন দিন হলো। তবে সকাল বেলার আবহাওয়া বলছে যেন বর্ষা এখনো ফুরোয়নি। আজ সকালেও গুঁড়ি গুঁড়ি বৃষ্টি ও মেঘলা আকাশের দেখা মিলল। এদিকে গত ২৪ ঘণ্টায় ঢাকা ও আশপাশের এলাকায় ২ মিলিমিটার বৃষ্টি হয়েছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, আজ ঢাকায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

আজ মঙ্গলবার (১৮ আগস্ট) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়া পূর্বাভাসে এ কথা জানানো হয়েছে।

পূর্বাভাসে আরও বলা হয়েছে, আজ ঢাকার আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে।

আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, ঢাকায় আজ দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ২০ কিলোমিটার বেগে অস্থায়ী দমকা হাওয়া বয়ে যেতে পারে।

বুলেটিন থেকে জানা যায়, আজ সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা ছিল ২৮ ডিগ্রি সেলসিয়াস। এ সময় ঢাকার বাতাসে আর্দ্রতা ছিল ৯০ শতাংশ। আর গতকাল শনিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আর আজকের সর্বনিম্ন তাপমাত্রা ২৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

আরও পড়ুন: