হোম > পরিবেশ

ফের লঘুচাপ, সারা দেশে বাড়বে বৃষ্টির প্রবণতা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় সৃষ্ট লঘুচাপের প্রভাবে আগামী তিন দিন (মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার) সারা দেশে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে। আজ সোমবার আবহাওয়া অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। দেশের চার সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মৌসুমি বায়ুর অক্ষ রাজস্থান, পাঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ, লঘুচাপের কেন্দ্রস্থল ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরের অন্যত্র মাঝারি অবস্থায় রয়েছে। এ অবস্থায় মঙ্গলবার সকাল ৯টার মধ্যে খুলনা বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া, বিজলিসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। 

এদিন পতেঙ্গা আবহাওয়া অফিস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে। বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাবধানে চলাচল করতে বলা হয়েছে। দেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্রবন্দরগুলোর ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানানো হয় বিজ্ঞপ্তিতে।

প্রবল হচ্ছে এল নিনো: বন্যা–খরা ও রোগব্যাধির চরম ঝুঁকিতে বাংলাদেশসহ ৬ দেশ

ঢাকাসহ ১৯ অঞ্চলে আজও হতে পারে বজ্রবৃষ্টি, নৌবন্দরে ১ নম্বর সতর্কতা

রাজধানীতে ৩ ঘণ্টায় ১৩ মিলিমিটার বৃষ্টি, কমবে কবে জানাল অধিদপ্তর

আজও ভারী বৃষ্টিসহ সারা দেশে ঝড়ের আভাস

রাজধানীর বর্জ্য থেকে বিদ্যুৎ: দুই মেগা প্রকল্প নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক

সকাল থেকে ৮২ মিলিমিটার বৃষ্টিতে জলাবদ্ধ ঢাকা, ছয় বিভাগে ভারী বর্ষণের সতর্কবার্তা

দেশজুড়ে ভারী বৃষ্টিপাত, বাড়ছে ভূমিধসের আশঙ্কা

পরিবেশ রক্ষা সরকারের একার পক্ষে সম্ভব নয়: আবদুল আউয়াল মিন্টু

১৪ বছর একটি পরিবারকে তাড়িয়ে বেড়াল এক হাতি, ৪ সদস্যকে ‘হত্যা’

বৃষ্টির তীব্রতা চট্টগ্রামে কমেছে, বাড়ছে রাজশাহীতে