হোম > পরিবেশ

ঢাকার বাতাসে দূষণ সহনীয়, শীর্ষে রিয়াদ

আজকের পত্রিকা ডেস্ক­

ফাইল ছবি

সকাল থেকেই ঢাকায় বৃষ্টি হচ্ছে। সাধারণত বৃষ্টি হলে ঢাকার বাতাসে দূষণের মাত্রা কমতে থাকে। আজ মঙ্গলবার (৪ আগস্ট) সকালে সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ারে দেখা যায়, ঢাকার বাতাসে দূষণ সহনীয় পর্যায়ে রয়েছে।

সংস্থাটির সকাল ৮টা থেকে ৯টা সময়সীমার রেকর্ডে আরও দেখা যায়, বিশ্বে সর্বোচ্চ দূষিত শহরের তালিকায় শীর্ষে আছে সৌদি আরবের রিয়াদ। শহরটির এয়ার কোয়ালিটি ইনডেক্স স্কোর ১৮৯, যা সবার জন্য অস্বাস্থ্যকর বাতাসের নির্দেশক। আর ঢাকা আছে ২৯তম স্থানে। আজকে ঢাকার একিউআই স্কোর ৭৭, যা সহনীয় বাতাসের নির্দেশক।

রিয়েল-টাইম একিউআই স্টেশন র‍্যাংকিংয়ে দেখা যায়, ঢাকার কিছু জায়গায় দূষণের মাত্রা সহনীয় থেকে সবার জন্য অস্বাস্থ্যকর অবস্থায় আছে। এর মধ্যে পুরান ঢাকার বেচারাম দেউড়ি এলাকার বাতাস সবচেয়ে দূষিত অবস্থায় আছে। এলাকাটির আইকিউএয়ার স্কোর ১৫৩, যা সবার জন্য অস্বাস্থ্যকর বাতাসের নির্দেশক।

র‍্যাংকিং তালিকায় আরও যেসব এলাকা রয়েছে—বারিধারা পার্ক রোড, বারিধারা লেকসাইড, উত্তর বাড্ডা, গুলশান লেক পার্ক, ধানমন্ডি, গুলশানের বেজ এজওয়াটার আউটডোর, গোড়ান, গ্রেস ইন্টারন্যাশনাল স্কুল ও গুলশান-২ এর রব ভবন।

আইকিউএয়ারের তালিকায় শীর্ষ পাঁচে থাকা বিশ্বের অন্য শহরগুলো হলো— ডেমোক্রেটিক রিপাবলিক অব দ্য কঙ্গোর কিনশাসা (১৬০, সবার জন্য অস্বাস্থ্যকর), কাতারের দোহা (১৫৫, সবার জন্য অস্বাস্থ্যকর), পাকিস্তানের লাহোর (১৫৩, সবার জন্য অস্বাস্থ্যকর) ও বাহরাইনের মানামা (১৫২, সবার জন্য অস্বাস্থ্যকর)।

বৈশ্বিক মানদণ্ড অনুযায়ী, বায়ুমান সূচক ৫০-এর নিচে থাকলে বিশুদ্ধ বাতাস ধরা হয়। ৫১ থেকে ১০০ হলে তা সহনীয়। ১০১ থেকে ১৫০-এর মধ্যে হলে সতর্কতামূলক বা সংবেদনশীল মানুষের (শিশু ও বয়স্ক ব্যক্তি) জন্য অস্বাস্থ্যকর। ১৫১ থেকে ২০০ হলে সবার জন্য অস্বাস্থ্যকর এবং সূচক ২০১ থেকে ৩০০ হলে বাতাসকে খুব অস্বাস্থ্যকর বলা হয়। আর সূচক ৩০০ ছাড়ালে সেই বাতাস দুর্যোগপূর্ণ।

বায়ুদূষণজনিত স্বাস্থ্য সমস্যায় প্রতিবছর বহু মানুষ মারা যায়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, গৃহস্থালি ও পারিপার্শ্বিক বায়ুদূষণের সম্মিলিত প্রভাবে বছরে ৬৭ লাখ মানুষ মারা যায়।

কাঁধের ক্ষত দেখিয়ে ফার্মেসিতে চিকিৎসা নিল হনুমান

সকাল থেকে রাজধানীতে বৃষ্টি, ১৩ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস

এ কেমন গ্রীষ্ম এল ইউরোপে

প্রকৃতিভিত্তিক সমাধানেই উপকূলীয় জনগোষ্ঠীর টেকসই জীবিকা নিশ্চিত হবে: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

ঢাকায় আজ হতে পারে বজ্রবৃষ্টি

আজ বৃষ্টি হবে কি না জানাল আবহাওয়া অধিদপ্তর

৭২ ঘণ্টার মধ্যে বন্যার আশঙ্কা, প্লাবনের ঝুঁকিতে যেসব জেলা

বিশ্বের অন্যতম বিরল মাছ আবিষ্কার—যার চোখ নেই

ঢাকায় হতে পারে বজ্রসহ বৃষ্টি

আরও ৫ দিন বৃষ্টি