হোম > পরিবেশ

ঢাকায় তাপমাত্রা সামান্য বেড়েছে

আজকের পত্রিকা ডেস্ক­

তাপমাত্রা খুব বেশি কমলেও আজ রোববার সকাল থেকে রাজধানী ঢাকার আকাশ কুয়াশাচ্ছন্ন। দেখা মেলেনি সূর্যের আলো। ছবি: আজকের পত্রিকা

রাজধানী ঢাকায় আজ সোমবার সকালে তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেয়েছে। গতকাল রোববার সকালে ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস, আজ সেটি হয়েছে ১৩ দশমিক ২।

আজ সকাল ৭টায় ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাস থেকে জানা গেছে, আজ সকাল ৬টায় রাজধানী ঢাকার তাপমাত্রা ছিল ১৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৮৮ শতাংশ।

পূর্বাভাসে আরও বলা হয়, ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় দুপুর পর্যন্ত আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এ সময় মাঝারি থেকে ঘন ধরনের কুয়াশা পড়তে পারে। একই সঙ্গে উত্তর অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আজ সূর্যাস্ত ৫টা ২৫ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ৬টা ৪৩ মিনিটে।

এল নিনোর প্রভাবে বর্ষায় থাকবে গরমের দাপট, আজ থেকে হতে পারে বৃষ্টি

প্রচণ্ড গরমে অতিষ্ঠ জনজীবন, ৪৯ জেলায় তাপপ্রবাহ

এল নিনো: স্বাভাবিকের তুলনায় কম বৃষ্টিপাত হবে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ায়

৪১ জেলায় তাপপ্রবাহ, বৃষ্টি কবে

এবার সবচেয়ে শক্তিশালী ‘এল নিনোর’ শঙ্কা জাতিসংঘের

জুনেই আরও ৩ বার তাপপ্রবাহের আশঙ্কা, আছে নিম্নচাপের পূর্বাভাসও

৪০ জেলায় বইছে তাপপ্রবাহ, জ্যৈষ্ঠের খরতাপ আর কত দিন

৩৪ জেলায় বইছে তাপপ্রবাহ, সহসাই কমছে না গরম

টেকনাফের কাছাকাছি মৌসুমি বায়ু, তাপমাত্রা বৃদ্ধির আভাস

মার্কিন প্রতিষ্ঠানের বিরুদ্ধে ১৪০ কোটি ডলারের মামলা করল অস্ট্রেলিয়া