হোম > পরিবেশ

রাজধানীতে সকালবেলা বইছে হালকা বাতাস, তাপমাত্রা কমবে কি

আজকের পত্রিকা ডেস্ক­

ফাইল ছবি

এখন কার্তিক মাসের মাঝামাঝি সময়। দেশের উত্তরাঞ্চলের কোথাও কোথাও শীতও পড়ে গেছে। গতকাল বৃহস্পতিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল নীলফামারী জেলার সৈয়দপুরে ২১ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। রাজধানী ঢাকাও আজ শনিবার সকালে বইছিল হালকা বাতাস। আকাশে ছিল হালকা সাদা মেঘ। দেখা মেলে নরম-কোমল রোদ।

আবহাওয়া অধিদপ্তরের আজ সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার পূর্বাভাসে বলা হয়েছে, দুপুর পর্যন্ত আকাশ আংশিক মেঘলা এবং আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময় উত্তর অথবা উত্তর-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৬-১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

পূর্বাভাসে আরও বলা হয়েছে, ঢাকায় আজ সকাল ৬টায় তাপমাত্রা ছিল ২৬ ডিগ্রি সেলসিয়াস, এ সময় বাতাসে আর্দ্রতা ছিল ৮১ শতাংশ। এ ছাড়া রাজধানীতে আজ সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ২০ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৬টা ৫ মিনিটে। গত ২৪ ঘণ্টায় ঢাকা ও পার্শ্ববতী অঞ্চলে বৃষ্টিপাত হয়নি।

এদিকে গতকাল সন্ধ্যায় আবহাওয়া অধিদপ্তরের আগামী ৫ দিনের পূর্বাভাসে বলা হয়েছে, দক্ষিণ আন্দামান সাগর ও তৎসংলগ্ন এলাকায় বিরাজমান লঘুচাপটি একই এলাকায় অবস্থান করছে। এটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে ঘনীভূত হতে পারে।

এ ছাড়া আজ রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

‘অর্ণবের’ পর সাগরে আবারও লঘুচাপ, কোন দিকে এগিয়ে আসছে

ঝুঁকিতে বনের পরিবেশ: প্লাস্টিকের চাপে সুন্দরবন

হিমালয়ে অপরিকল্পিত নির্মাণ, দুর্যোগের ঝুঁকিতে ৩ লাখ মানুষ

ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে ৮ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস, ১ নম্বর সতর্কতা

‘অর্ণব’ কোথায় গিয়ে দুর্বল হবে—জানাল আবহাওয়া অধিদপ্তর

যুক্তরাষ্ট্রে ৪০ বছরে বায়ুকল কেড়ে নিয়েছে ২ কোটি বাদুড়ের প্রাণ

১৫০ কিমি গতিতে অন্ধ্র উপকূলে আঘাত হানল অতিপ্রবল ঘূর্ণিঝড় ‘অর্ণব’

প্লাস্টিক বর্জ্যে সয়লাব সুন্দরবন

ঘূর্ণিঝড় ‘অর্ণব’ উপকূলে ভিড়বে ভোরে, এখন গতি ১৭০ কি.মি.

‘অর্ণব’ রূপ নিয়েছে অতিপ্রবল ঘূর্ণিঝড়ে, ৩ নম্বর সতর্কতা