হোম > পরিবেশ

ঘূর্ণিঝড়ের সময় যোগাযোগের নম্বর জানাল কোস্ট গার্ড

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘মোখা’ বাংলাদেশের দক্ষিণ-পূর্ব উপকূলে আঘাত হানতে পারে। উপকূলের দিকে ধেয়ে আসা ঘূর্ণিঝড় মোখা থেকে উপকূলবাসীকে রক্ষার্থে বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম কোস্ট গার্ড কর্তৃক গ্রহণ করা হয়েছে। এ ছাড়া উপকূলীয় দ্বীপসমূহ, সুন্দরবন ও তৎসংলগ্ন ঝুঁকিপূর্ণ এলাকার লোকজনকে সাইক্লোন শেল্টারে নেওয়ার পাশাপাশি কোস্ট গার্ড স্টেশনে আশ্রয় প্রদানের লক্ষ্যে প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। আজ শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে কোস্ট গার্ড।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ঘূর্ণিঝড় মোখা চলাকালীন ও পরবর্তী সময়ে যেকোনো পরিস্থিতি মোকাবিলায় কোস্ট গার্ডের সব জোন, জাহাজ, বোট, স্টেশন, আউটপোস্ট এবং ডিজাস্টার রেসপন্স অ্যান্ড রেসকিউ টিম  প্রস্তুত রয়েছে। দুর্যোগ পরবর্তী পরিস্থিতি মোকাবিলার জন্য কোস্ট গার্ডের মেডিকেল টিম ও ডুবুরি টিম প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করেছে।

এতে বলা হয়, ঘূর্ণিঝড় মোখা চলাকালীন ও পরবর্তী সময়ে উপকূলীয় অঞ্চলে জরুরি পরিস্থিতি মোকাবিলায় সার্বক্ষণিক সমন্বয় সাধনের জন্য বাংলাদেশ কোস্ট গার্ড কর্তৃক জোনভিত্তিক কন্ট্রোল রুম পরিচালনা করা হবে। দুর্যোগকালীন ও দুর্যোগ পরবর্তী সময়ে যেকোনো সংকটকালীন পরিস্থিতিতে প্রয়োজনীয় সহায়তা ও তথ্যের  জন্য নিম্নোক্ত নম্বরসমূহে ২৪ ঘণ্টা সেবা প্রদানের লক্ষ্যে মনিটরিং করা হবে।

সদর দপ্তর- ০১৭৬৯৪৪০৯৯৯
ঢাকা জোন- ০১৭৬৯৪৪১৯৯৯
চট্টগ্রাম জোন- ০১৭৬৯৪৪২৯৯৯
বরিশাল জোন- ০১৭৬৯৪৪৩৯৯৯
খুলনা জোন- ০১৭৬৯৪৪৪৯৯৯

দেশের ৮ বিভাগেই আজ হতে পারে কালবৈশাখী, তাপমাত্রা কমার পূর্বাভাস

যেসব অঞ্চলে আজকের রাত ঝোড়ো হাওয়া–বৃষ্টির

রেকর্ড গরম–তাপপ্রবাহ–খরা–বন্যার বড় ঝুঁকিতে বাংলাদেশ

সারা দেশে আজও আঘাত হানতে পারে কালবৈশাখী, কমবে তাপমাত্রা

হাঙরের শরীরে কোকেনসহ চার ধরনের নেশাজাতীয় উপাদান মিলেছে

আবহাওয়ার পূর্বাভাসে স্বস্তির খবর

আজ যেমন থাকবে ঢাকার আবহাওয়া

বাংলাদেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ তাজিংডং নাকি কেওক্রাডং, নির্ণয় করবে সরকার

দেশজুড়ে তাপপ্রবাহ, কত দিন থাকবে জানাল আবহাওয়া অফিস

ঢাকাসহ ২৭ জেলায় তাপপ্রবাহ, থাকবে কত দিন