হোম > বিনোদন > টেলিভিশন

এবার বাংলাদেশে আসছেন পাকিস্তানি অভিনেতা আহাদ রাজা

বিনোদন প্রতিবেদক, ঢাকা

আহাদ রাজা মীর। ছবি: সংগৃহীত

গত মাসে বাংলাদেশে এসেছিলেন পাকিস্তানের অভিনেত্রী হানিয়া আমির। এবার আসছেন পাকিস্তানের অভিনেতা আহাদ রাজা মীর। বাংলাদেশে আসার বিষয়টি সোশ্যাল মিডিয়ায় নিজেই নিশ্চিত করেছেন এই অভিনেতা।

গত বুধবার ইনস্টাগ্রাম স্টোরিতে বাংলাদেশে আসার খবর জানিয়ে আহাদ রাজা মীর লেখেন, ‘হাই বাংলাদেশ, শিগগিরই দেখা হবে।’ সঙ্গে বাংলাদেশের জাতীয় পতাকা জুড়ে দেন তিনি। তবে, কবে ঢাকায় আসছেন, কেন আসছেন কিংবা কারা নিয়ে আসছেন, তা এখনো খোলাসা করেননি অভিনেতা।

‘মিম সে মোহাব্বত’ নামের উর্দু ধারাবাহিকে তালহা আহমেদ চরিত্রে অভিনয় করে পরিচিতি পেয়েছেন আহাদ রাজা মীর। এ ছাড়া ‘ইয়াকিন কা সফর’, ‘রেসিডেন্ট ইভিল’সহ আরও কয়েকটি জনপ্রিয় ধারাবাহিকে দেখা গেছে তাঁকে।

এদিকে আগামী মাসে ঢাকায় গান শোনাতে আসছেন পাকিস্তানের জুনুন ব্যান্ডের সংগীতশিল্পী আলী আজমত। আগামী ১৪ নভেম্বর রাজধানীর কুর্মিটোলায় অবস্থিত ইউনাইটেড কনভেনশন সেন্টারে আয়োজিত কনসার্টে গাইবেন তিনি। এ নিয়ে তৃতীয়বারের মতো বাংলাদেশে আসছেন আলী আজমত। তবে এবারই প্রথম আসছেন এককভাবে। সর্বশেষ ২০১৯ সালে ঢাকা ইন্টারন্যাশনাল ফোক ফেস্ট মাতিয়েছিলেন আলী আজমত।

আমি যা চেয়েছি তাই হতে পেরেছি: আ খ ম হাসান

মা হচ্ছেন অভিনেত্রী মৌসুমী হামিদ, জানালেন দ্বিতীয় বিয়ের খবর

প্রথমবার বিচারকের আসনে মোশাররফ করিম

শততম প্রদর্শনীতে থিয়েটারের ‘নিখাই’

ব্রাজিল-আর্জেন্টিনার উন্মাদনা নিয়ে আইস্ক্রিনে আসছে ‘ব্রাজেন্টিনা ক্লাব’

কেয়া পায়েলের প্রেমের গুঞ্জন

প্রেম করছেন নাজনীন নীহা

অভিনেত্রী ও পরিচালকের পাল্টাপাল্টি অভিযোগ

দীপ্ত প্লেতে আসছে নতুন মাইক্রোড্রামা

শুরু হচ্ছে বাংলাবিদ-এর নতুন সিজন