হোম > বিনোদন > টেলিভিশন

মিষ্টি নীহার প্রেমে দুষ্টু ইয়াশ

বিনোদন প্রতিবেদক, ঢাকা

উইশ কার্ড নাটকের দৃশ্যে ইয়াশ ও নীহা। ছবি: সংগৃহীত

ইয়াশ রোহান ও নাজনীন নীহাকে নিয়ে নির্মিত হয়েছে নাটক ‘উইশ কার্ড’। এতে সাদ চরিত্রে অভিনয় করেছেন ইয়াশ, হৃদি চরিত্রে নীহা। নাটকটি পরিচালনা করেছেন জাকারিয়া সৌখিন। আগামীকাল বৃহস্পতিবার (১৪ আগস্ট) ক্যাপিটাল ড্রামা ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে উইশ কার্ড নাটকটি।

নাটকের গল্পে দেখা যাবে, হৃদি (নীহা) এক বন কর্মকর্তার মেয়ে। বাবার বদলির কারণে সে নতুন এক এলাকায় আসে এবং ভর্তি হয় স্থানীয় একটি কলেজে। প্রথম দিনেই তার দেখা হয় কলেজের সবচেয়ে দুষ্টু ছাত্র সাদের (ইয়াশ রোহান) সঙ্গে। সাদ যতটা চঞ্চল ও দুষ্টু, হৃদি ঠিক ততটাই মিষ্টি ও গম্ভীর। ধীরে ধীরে হৃদিকে ভালোবেসে ফেলে সাদ। কিন্তু প্রেমের প্রস্তাবে সাড়া না দিয়ে বরং হৃদি এক অদ্ভুত চ্যালেঞ্জ ছুড়ে দেয় সাদকে। জানায়, হৃদিকে পেতে হলে পূরণ করতে হবে কয়েকটি উইশ।

উইশ কার্ড নাটকের দৃশ্যে ইয়াশ ও নীহা। ছবি: সংগৃহীত

নির্মাতা জাকারিয়া সৌখিন বলেন, ‘এর আগে নীহার সঙ্গে কাজ হলেও এবারই প্রথম ইয়াশের সঙ্গে কাজ হলো। দুজনেই খুব ভালো করেছেন। নাটকের গল্পটি ভালো। টিনএজ প্রেমের আবেগটা ধরার চেষ্টা করেছি এই নাটকে। আশা করছি, সবার ভালো লাগবে।’

অভিনেতা ইয়াশ রোহান বলেন, ‘নাটকের গল্পটা দারুণ এনার্জেটিক। সৌখিন ভাই প্রতিটি দৃশ্য নিখুঁতভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন। দর্শক মুগ্ধ হবেন বলে আমার বিশ্বাস।’

শুরু হচ্ছে বাংলাবিদ-এর নতুন সিজন

নতুন সিরিজে ‘স্ট্রেঞ্জার থিংস’-এর আলোচিত জুটি

‘দাদাগিরি’র দাদা হতে দেবকে সাহস জোগালেন যিশু ও আবীর

‘শেষ পত্র’র পর আবার একসঙ্গে তিন কিংবদন্তি

অতীতের তিক্ততা ভুলে আইনজীবীর চরিত্রে ফারুক আহমেদ

দুর্ঘটনার কবলে অভিনেতা জোভান

দিদি নম্বর ওয়ানের সঞ্চালনায় রচনা থাকছেন নাকি থাকছেন না

কলকাতায় মোশাররফ করিমকে হেনস্তার গুঞ্জন

যুক্তরাষ্ট্রের মঞ্চে হুমায়ূন আহমেদের গল্পের নাটক ‘জ্বীন কফিল’

পাঁচ তারকাকে নিয়ে চ্যানেল আইয়ের বিশেষ আয়োজন