হোম > বিনোদন > টেলিভিশন

অভিনেত্রী হিমুর মৃত্যু ঘিরে ধোঁয়াশা

বিনোদন প্রতিবেদক, ঢাকা

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী হোমায়রা হিমু মারা গেছেন। কীভাবে তাঁর মৃত্যু হয়েছে তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। অভিনয় শিল্পী সংঘ বলছে, যাঁরা হিমুকে হাসপাতালে নিয়ে গিয়েছিলেন, তাঁদের একজনকে পুলিশ খুঁজছে। 

এ বিষয়ে কথা হয় অভিনয় শিল্পী সংঘের সাধারণ সম্পাদক অভিনেতা রওনক হাসানের সঙ্গে। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘হিমুর মৃত্যুর সংবাদ শুনে সন্ধ্যা ৬টার দিকে হাসপাতালে যাই। কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন, বিকেল আনুমানিক ৪টা ৪৫ মিনিটে একজন মেকআপ আর্টিস্ট ও হিমুর প্রেমিক হিমুকে অচেতন অবস্থায় হাসপাতালে নিয়ে আসেন। কর্তব্যরত চিকিৎসকেরা পরীক্ষা শেষে তাঁকে মৃত ঘোষণা করেন। তবে ঠিক কী কারণে তাঁর মৃত্যু হয়েছে তা জানাননি চিকিৎসক। তাঁরা বলেছেন, পোস্টমর্টেম শেষে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।’

অসংখ্য টিভি নাটকে দেখা গেছে হোমায়রা হিমুকে। এর মধ্যে ডিবি, সোনাঘাট, চেয়ারম্যান বাড়ি, বাটিঘর, শোনে না সে শোনে না অন্যতম।

আমার বন্ধু রাশেদ চলচ্চিত্রের মাধ্যমে হিমুর বড় পর্দায় অভিষেক হয়। চলচ্চিত্রের গল্পটি বাংলাদেশের মুক্তিযুদ্ধের ওপর ভিত্তি করে তৈরি এবং চলচ্চিত্রে তাঁর অসাধারণ অভিনয় সমালোচকদের ইতিবাচক সাড়া পেয়েছিল।

ব্রাজিল-আর্জেন্টিনার উন্মাদনা নিয়ে আইস্ক্রিনে আসছে ‘ব্রাজেন্টিনা ক্লাব’

কেয়া পায়েলের প্রেমের গুঞ্জন

প্রেম করছেন নাজনীন নীহা

অভিনেত্রী ও পরিচালকের পাল্টাপাল্টি অভিযোগ

দীপ্ত প্লেতে আসছে নতুন মাইক্রোড্রামা

শুরু হচ্ছে বাংলাবিদ-এর নতুন সিজন

নতুন সিরিজে ‘স্ট্রেঞ্জার থিংস’-এর আলোচিত জুটি

‘দাদাগিরি’র দাদা হতে দেবকে সাহস জোগালেন যিশু ও আবীর

‘শেষ পত্র’র পর আবার একসঙ্গে তিন কিংবদন্তি

অতীতের তিক্ততা ভুলে আইনজীবীর চরিত্রে ফারুক আহমেদ