হোম > বিনোদন > দক্ষিণের সিনেমা

সালমানের নতুন সিনেমায় থাকবেন যে দক্ষিণী নায়িকারা

বলিউডের মোস্ট এলিজেবল ব্যাচেলর খ্যাত সালমান খানকে নতুন ছবিতে একাধিক নায়িকার সঙ্গে রোমাঞ্চ করতে দেখা যাবে। একজন, দুজন নয়, বলিউড ভাইজানের নতুন ছবিতে থাকবেন ১০ নায়িকা। আর এই ১০ জনের মধ্যে থাকছেন জনপ্রিয় কয়েকজন দক্ষিণী নায়িকা। 

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে জানা যায়, সালমান অভিনীত বলিউডের বেশ আলোচিত সিনেমা ‘নো এন্ট্রি’-এর সিক্যুয়াল ‘নো এন্ট্রি মে এন্ট্রি’ নির্মিত হচ্ছে। আর এই ছবিতেই অভিনয় করবেন ১০ নায়িকা। 

এরই মধ্যে নেট দুনিয়ায় জোর গুঞ্জন, এ সিনেমায় থাকতে পারেন দক্ষিণী অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। তালিকায় রয়েছে রাশমিকা মান্দানা, পূজা হেগড়ে এবং তামান্না ভাটিয়ার মতো জনপ্রিয় তারকার নাম। 

অনীশ বাজমীর পরিচালনায় এই সিনেমার শুটিং শুরু হওয়ার কথা এ বছরের শেষ দিকে। জানা গেছে ‘টাইগার থ্রি’ সিনেমার পরই ‘নো এন্ট্রি’-এর সিক্যুয়ালের শুটিং শুরু করবেন সালমান খান। আগের সিনেমার মতো এতে থাকবেন অনিল কাপুর এবং ফারদিন খানও। ‘নো এন্ট্রি’ সিনেমার সিক্যুয়ালের খবরটি যখন থেকে শুরু হয়েছে তখন থেকেই উচ্ছ্বসিত সালমান ভক্তরা। 

বিনোদনের খবর সম্পর্কিত পড়ুন:

যে কৌশলে সাফল্য পেলেন থালাপতি বিজয়

বক্স অফিসে নতুন ইতিহাস গড়ল মালয়ালম সিনেমা ‘ভাযা ২’

যৌন হেনস্তার মামলায় শর্তসাপেক্ষ জামিন পেলেন মালয়ালম পরিচালক রঞ্জিত

আল্লু অর্জুনের আরও এক সিনেমা বাংলা ভাষায় মুক্তির ঘোষণা

শুটিং সেটে যৌন নিগ্রহের অভিযোগে গ্রেপ্তার মালয়ালম পরিচালক

থাইল্যান্ডে বিজয়-রাশমিকার ‘বাডিমুন’, প্রতি রাতে ২.৩৫ লাখ রুপি ভাড়ার ভিলায় কী আছে

বিয়ের গুঞ্জনে ক্ষোভ জানালেন আনুশকা

বিচ্ছেদ ও পরকীয়া বিতর্কে মুখ খুললেন বিজয়

বিয়ের ছবি প্রকাশ করলেন বিজয়-রাশমিকা

চার দশক পর একসঙ্গে ফিরছেন রজনীকান্ত ও কমল হাসান