হোম > বিনোদন > গান

একুশে পদকপ্রাপ্ত সংগীতশিল্পী ডালিয়া নওশীন আর নেই

বিনোদন প্রতিবেদক, ঢাকা

ডালিয়া নওশীন। ছবি: সংগৃহীত

মারা গেছেন একুশে পদকপ্রাপ্ত নজরুলসংগীতশিল্পী ডালিয়া নওশীন। আজ বুধবার বেলা ১টার দিকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তাঁর বয়স হয়েছিল ৭১ বছর।

জানা গেছে, দীর্ঘদিন ধরে ক্যানসারে ভুগছিলেন ডালিয়া নওশীন। শারীরিক অবস্থার অবনতি হলে গত ২৭ মার্চ ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয় তাঁকে।

আজ মাগরিবের নামাজের পর গুলশান সোসাইটি মসজিদে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। পরে রাজধানীর বনানী কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়।

ডালিয়া নওশীন ছিলেন একজন খ্যাতিমান নজরুলসংগীতশিল্পী এবং মহান মুক্তিযুদ্ধের সময় স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কণ্ঠযোদ্ধা। সংগীতে বিশেষ অবদানের জন্য বাংলাদেশ সরকার তাঁকে ২০২০ সালে একুশে পদক প্রদান করে।

ডালিয়া নওশীনের মৃত্যুতে শোক প্রকাশ করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি, ছায়ানটসহ শিল্পী ও কলাকুশলীরা।

তপন চৌধুরীর সংগীতজীবনের ৫০ বছর উদ্‌যাপন

পান্থ কানাই ও অনিমেষকে নিয়ে মিঠুন গাইলেন নতুন গান

গৌতম ঘোষালের কথা ও সুরে ঐশিকা নদীর গান

এক মঞ্চে জেমস ও হাসান, ফিরছে বাংলা রকের নস্টালজিয়া

সমরজিৎ ও প্রিয়াংকার সঙ্গে সুরছায়ার ছয় শিক্ষার্থী

ঈশানের নতুন গান ‘ধূপ’

নতুন সংগীতায়োজনে ‘ট্র্যাজেডি পিলখানায়’, আসিফের সঙ্গে রোদসী

বেতারের জন্য আগুন ও প্রিয়াঙ্কার কণ্ঠে সুমীর লেখা গান

প্রকৃতি আর ভালোবাসার আবেশে সুজিত মোস্তফার ‘সাদা শেফালী’

গান গাইতে যুক্তরাজ্যে সাবিনা ইয়াসমীন