গত শুক্রবার অনুষ্ঠিত হলো বরেণ্য গীতিকার শহীদ মাহমুদ জঙ্গী রচিত ‘গ্রামোফোন থেকে অডিয়ো ক্যাসেট: শত বছরের বাংলা গান’ গ্রন্থের প্রকাশনা আড্ডা। ১৮৯১ থেকে ১৯৯১ সাল পর্যন্ত গ্রামোফোন থেকে অডিও ক্যাসেটে প্রকাশিত গানের ভিত্তিতে এই বইটিতে ২২৫ জন শিল্পী ও সুরকারের কাজ নিয়ে আলোকপাত করা হয়েছে। গীতিকারদের বৃত্তান্ত উল্লেখ করা হয়েছে বইটিতে। বইটির মোড়ক উন্মোচনে লেখকের সঙ্গে উপস্থিত ছিলেন হামিন আহমেদ, ফোয়াদ নাসের বাবু, নাসিম আলী খান, পিলু খান, শাহজাদা মাহমুদ চৌধুরী, তপন চৌধুরী, গোলাম মোর্শেদ ও লাবু রহমান। বইটি প্রকাশ করেছে আজব প্রকাশ।