হোম > বিনোদন > গান

এপিএমএর নির্বাহী কমিটিতে হামিন আহমেদ

রয়্যালটি ও কপিরাইট সুরক্ষায় নতুন সম্ভাবনা

বিনোদন প্রতিবেদক, ঢাকা

হামিন আহমেদ। ছবি: সংগৃহীত

এশিয়া-প্যাসিফিক মিউজিক ক্রিয়েটরস অ্যালায়েন্সের (এপিএমএ) নির্বাহী কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন মাইলস ব্যান্ডের হামিন আহমেদ। তিনি প্রথম বাংলাদেশি, যিনি এই কমিটিতে স্থান পেলেন। ২০২৬-২০২৯ মেয়াদ পর্যন্ত এই দায়িত্ব পালন করবেন হামিন আহমেদ। তিনি এক্সিকিউটিভ কমিটির কোন পদে দায়িত্ব পালন করবেন, তা জানা যাবে ২৯ অক্টোবর।

২০১৬ সাল থেকে এশিয়া-প্যাসিফিক অঞ্চলের সংগীত নির্মাতাদের কণ্ঠস্বর, কপিরাইট ও নৈতিক-অর্থনৈতিক অধিকার সম্পর্কে সচেতনতা তৈরি করা এবং নীতিনির্ধারক পর্যায়ে তাদের স্বার্থরক্ষায় কাজ করে এপিএমএ। এই সংগঠনের কমিটিতে জায়গা পাওয়ায় বাংলাদেশে সংগীতশিল্পীদের রয়্যালটি ও অধিকার নিয়ে কথা বলা আরও সহজ হবে বলে মনে করেন হামিন আহমেদ।

বাংলাদেশের পাশাপাশি এপিএমএর বর্তমান নির্বাহী কমিটিতে অস্ট্রেলিয়া, চীন, ভারত, ইন্দোনেশিয়া, জাপান, ম্যাকাও, ফিলিপাইন, দক্ষিণ কোরিয়া ও থাইল্যান্ডের প্রতিনিধিরা রয়েছেন। হামিন আহমেদ জানান, সংগীতশিল্পীদের স্বত্ব, সঠিক পারিশ্রমিক না পাওয়া এবং ডিজিটাল মিউজিক প্ল্যাটফর্মগুলোর বিপুল আয়ের বিপরীতে ক্রিয়েটরদের আয়ের বৈষম্য—এই সংকটগুলো নিরসনে কাজ করে এপিএমএ। পাশাপাশি নতুন অঞ্চলে স্বত্বভিত্তিক ব্যবস্থা গড়ে তুলতেও সংগঠনটি ভূমিকা রাখছে।

এশিয়া-প্যাসিফিক মিউজিক ক্রিয়েটরস অ্যালায়েন্সে যুক্ত হওয়ার প্রতিক্রিয়া জানিয়ে আজকের পত্রিকাকে হামিন আহমেদ বলেন, ‘বাংলাদেশের সংগীতাঙ্গনে আমার ভূমিকা বিবেচনা করে এপিএমএ থেকে বলা হয়েছে এক্সিকিউটিভ কমিটির ইলেকশনে অংশ নিতে। ইলেকশনে অংশ নিয়ে আমি নির্বাচিত হয়েছি। ১১ জন সদস্যকে নির্বাচিত করা হয়েছে। এই প্রথম বাংলাদেশ থেকে কেউ এই কিমিটিতে নির্বাচিত হলো। ২৯ অক্টোবর জানা যাবে আমি কোন পদে দায়িত্ব পালন করব। ২০টির বেশি দেশের প্রতিনিধিরা বর্তমানে এই প্ল্যাটফর্মে একসঙ্গে কাজ করছেন। এই ফোরামে বাংলাদেশের সংগীতাঙ্গনের কণ্ঠ ও দাবি যেন জোরালোভাবে পৌঁছায়, তা নিশ্চিত করতে সর্বোচ্চ চেষ্টা করব।’

এশিয়া-প্যাসিফিক মিউজিক ক্রিয়েটরস অ্যালায়েন্সে যুক্ত হওয়ার পাশাপাশি বাংলাদেশ লিরিসিস্টস, কম্পোজারস অ্যান্ড পারফর্মারস সোসাইটি (বিএলসিপিএস) এবং বাংলাদেশ মিউজিক্যাল ব্যান্ডস অ্যাসোসিয়েশনের (বামবা) সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন হামিন আহমেদ।

পূজায় এল নতুন গান

আমাদের সম্পর্কটা ছিল খুবই বন্ধুত্বপূর্ণ: জেমস

স্পটিফাইয়ে রেকর্ড গড়ল বিটিএস

অ্যাবাউট ডার্ক ব্যান্ডের নতুন গান

তপন চৌধুরীর সংগীতজীবনের ৫০ বছর উদ্‌যাপন

পান্থ কানাই ও অনিমেষকে নিয়ে মিঠুন গাইলেন নতুন গান

গৌতম ঘোষালের কথা ও সুরে ঐশিকা নদীর গান

এক মঞ্চে জেমস ও হাসান, ফিরছে বাংলা রকের নস্টালজিয়া

সমরজিৎ ও প্রিয়াংকার সঙ্গে সুরছায়ার ছয় শিক্ষার্থী

ঈশানের নতুন গান ‘ধূপ’