হোম > বিনোদন > গান

রুনা লায়লার সঙ্গে গজল গাইলেন বাপ্পা মজুমদার

বিনোদন প্রতিবেদক, ঢাকা

বাপ্পা মজুমদার ও রুনা লায়লা। ছবি: সংগৃহীত

জনপ্রিয় অনেক গানের সুরকার ও কণ্ঠশিল্পী বাপ্পা মাজুমদার। এবার প্রথমবার তাঁর সুর ও সংগীত আয়োজনে গাইলেন উপমহাদেশের প্রখ্যাত শিল্পী ও সুরকার রুনা লায়লা। বাংলা গজল ঘরানায় তৈরি ‘অনায়াসে’ শিরোনামের গানটিতে রুনা লায়লার সঙ্গে কণ্ঠও দিয়েছেন বাপ্পা মজুমদার। এটি লিখেছেন সৈয়দ গালিব হাসান। আগামী ১৬ মে বাপ্পা মজুমদারের ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে গানটি।

নতুন গানের খবর জানিয়ে এক ভিডিও বার্তা দিয়েছেন রুনা লায়লা। সেই ভিডিওতে তিনি জানান গানের পেছনের গল্প। অনায়াসে গানটি প্রথমে এককভাবে তাঁর গাওয়ার কথা ছিল। পরবর্তী সময়ে রুনা লায়লার পরামর্শে এতে তাঁর সঙ্গে কণ্ঠ দেন বাপ্পা মজুমদার।

রুনা লায়লা বলেন, ‘এই গানটি নতুন আঙ্গিকে তৈরি করা হয়েছে। বাংলা গজল। এটা মনে হয় আগে কখনোই হয়নি। গানটি এককভাবে আমার করার কথা ছিল। বাপ্পা মজুমদার যখন আমাকে গানটি গাওয়ার জন্য বলল তখন সম্মতি জানাই। কিন্তু গানটি শোনার পর বাপ্পাকে বলি, চলো গানটি দুজনে একসঙ্গে গাই। ও বলল, আন্টি কী বলেন, আমার তো বিশ্বাস হচ্ছে না। আমি বললাম, তুমি তো ট্যালেন্টেড কম্পোজার, সিঙ্গার, মিউজিক ডিরেক্টর। তোমার সঙ্গে গাইলে তো ভালোই হবে গানটা। পরে আমরা গানটি রেকর্ড করলাম। আগামী ১৬ মে গানটি প্রকাশ করা হবে। আশা করি সবার ভালো লাগবে।’

রুনা লায়লার ভিডিও বার্তা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে বাপ্পা মজুমদার লেখেন, ‘এই গানটি আমার কাছে বিশেষ কিছু। স্বপ্ন সত্যি হওয়ার মতো।’

অনায়াসে গানটি বাপ্পা মজুমদারের অনুভব অ্যালবামের গান। দেড় বছর আগে প্রকাশ পেয়েছিল এই অ্যালবামের দুটি গান। ‘কিছু কি বলার নেই’ ও ‘ভুল করেছি’ শিরোনামের দুটি গানেই কণ্ঠ দিয়েছেন বাপ্পা। সে সময় বাপ্পা জানিয়েছিলেন, অনুভব অ্যালবামে থাকবে গজল ঘরানার ৮টি গান। সব গান লিখবেন সৈয়দ গালিব হাসান।

অনুভব অ্যালবাম নিয়ে বাপ্পা বলেন, ‘৩০ বছরের সংগীত ক্যারিয়ারে অনেক ধরনের গান গেয়েছি। অনেক দিনের ইচ্ছা ছিল গজল ঘরানার গান করার। সেই ভাবনা থেকেই অনুভব অ্যালবামের পরিকল্পনা।’

বাবা-ছেলের গানে খুরশীদ আলম ও মোমিন বিশ্বাস

১৫ বছর পর আলিফের একক অ্যালবাম

এক দশক পর অস্ট্রেলিয়ায় গাইবেন রুনা লায়লা, সঙ্গে বেঙ্গল সিম্ফনি

ব্যান্ড ওয়ারফেজের সঙ্গে জিপোর যাত্রা শুরু

‘রইদ’ সিনেমায় কানাই দাস বাউলের শেষ গান

নগর বাউল ছাড়লেন রানা, যুক্ত হলেন এলিন

‘আন্ধার’ সিনেমায়ও থাকছে বেজবাবা সুমনের গান

সপরিবারে বাংলাদেশে শ্রীকান্ত আচার্য

দেশজুড়ে বৈশাখী কনসার্ট

বৈশাখের উপহার নতুন গান