হোম > বিনোদন > গান

মিঠুন চক্রের নতুন গান ‘নিমন্ত্রণ’

বিনোদন প্রতিবেদক, ঢাকা

নিমন্ত্রণ গানের পোস্টারে মিঠুন চক্র। ছবি: সংগৃহীত

দুর্গাপূজা উপলক্ষে প্রকাশ পেয়েছে মিঠুন চক্রের গাওয়া নতুন গান ‘নিমন্ত্রণ’। হোম স্টুডিও ইউটিউব চ্যানেলে প্রকাশ পেয়েছে গানটি।

‘কৃষ্ণচূড়া দোলে দেখ লিলুয়া বাতাসে, তাই না দেখে রাধাচূড়া থেকে থেকে হাসে’—এমন কথার গানটি লিখেছেন ও সুর করেছেন নীল কামরুল। মিঠুন চক্র জানান, গানটি এক যুগ আগে তৈরি করেন নীল কামরুল। সন্ধান করছিলেন মনের মতো কণ্ঠের। অবশেষে মিঠুনের কণ্ঠে প্রাণ পেল গানটি।

মিঠুন চক্র বলেন, ‘নিমন্ত্রণ গানটি প্রায় ১২-১৩ বছর আগে তৈরি করেন নীল কামরুল ভাই। এই গানের সঙ্গে জড়িয়ে আছেন দেশের অনেক গুণী মিউজিশিয়ান। কিন্তু মনের মতো একটা কণ্ঠ তিনি খুঁজে পাচ্ছিলেন না। প্রথমে চিন্তা করেছিলেন এই গান কোনো নারী শিল্পীকে দিয়ে গাওয়াবেন। সেভাবেই গানটি তৈরি করা। সম্প্রতি নীল কামরুল ভাইয়ের সঙ্গে ভিন্ন একটি কাজের সময় তিনি গানটি আমাকে শোনান। গানটি শোনামাত্রই মনে গেঁথে গেল। মনে হলো, গানটি মানুষ শুনবে। তাঁকে বললাম, এটি আমি গাইতে চাই। কিন্তু সমস্যা হলো, এটি নারী শিল্পীকে ভেবে তৈরি করা। আমরা আবার বসলাম। এরপর কিছু জায়গা ঠিক করে নতুন করে তৈরি করা হলো গানটি।’

মিঠুন চক্র। ছবি: সংগৃহীত

মিঠুন চক্র আরও বলেন, ‘গানটির ভিডিওতে হয়তো কোনো চাকচিক্য নেই। কিন্তু এটি মনে গেঁথে যাওয়ার মতো একটি গান। এটি নিয়ে অনেক দূর যেতে চাই। ফোক ঘরানার নিমন্ত্রণ গানের মধ্যে যেমন প্রতিটি মানুষের বেদনার নিমন্ত্রণ রয়েছে, তেমনি আবার সুখেরও নিমন্ত্রণ আছে। কারণ, বেদনা ও সুখ—এ দুটির একটি ছাড়াও জীবন চলে না। এই গানের মধ্যে ওই মিশ্রণ পাওয়া যাবে। আমার চাওয়া, সবাই নিমন্ত্রণ গানটি শুনুন।’

সংগীত: ঈদ উপলক্ষে কনা-অমির ‘আমপাতা জোড়া জোড়া’

গানে ও গল্পে নেমেসিসের ২৫ বছর

‘এটা আমাদেরই গল্প’র শেষ পর্বে রুমি ও দোলার অভিনয়

কনসার্টে প্রথম অ্যালবাম প্রকাশ করবে ব্যান্ড অড সিগনেচার

১০ বছর অপেক্ষার পর প্রকাশ পেল অ্যাশেজের ‘ফেরিওয়ালা’

তিন দেশের শিল্পীদের নিয়ে কনসার্টের নতুন তারিখ ঘোষণা

ভারতে মিনার-ই-দিল্লি সম্মাননা পাচ্ছেন রুনা লায়লা

১৪ বছরের দীর্ঘ প্রতীক্ষার মেঘ এবার গান হয়ে ঝরবে

ইউরোপ ও অস্ট্রেলিয়ায় গান শোনাতে যাচ্ছেন জেমস

রুনা লায়লার সঙ্গে গজল গাইলেন বাপ্পা মজুমদার