হোম > বিনোদন > গান

বাপ্পা মজুমদারের সংগীতজীবনের ৩ দশক উদ্‌যাপনের কনসার্ট

জনপ্রিয় সংগীতশিল্পী বাপ্পা মজুমদার পার করছেন সংগীত জীবনের তিন দশক। বাপ্পার ক্যারিয়ারের এই মাইলফলক উদ্‌যাপন করতে যাচ্ছে আজব কারখানা। আগামীকাল ২৪ মে বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তনে আজব কারখানা আয়োজন করেছে কনসার্ট ‘দ্য বাপ্পা মজুমদার শো উইথ জয় শাহরিয়ার’। এই আয়োজনে বাপ্পা মজুমদার শোনাবেন তাঁর ৩ দশকের দীর্ঘ ক্যারিয়ার থেকে উল্লেখযোগ্য শ্রোতাপ্রিয় গানসমূহ।

অনুষ্ঠানে বাপ্পা মজুমদারের আগে গান পরিবেশন করবেন এ সময়ের জনপ্রিয় শিল্পী জয় শাহরিয়ার। এই আয়োজনে সহযোগী হিসেবে আছে আজব রেকর্ডস।

এ প্রসঙ্গে বাপ্পা মজুমদার বলেন, ‘সাধারণত আমরা অনেক সময় নিয়ে গান শোনাতে পারি না শ্রোতাদের। এমন আয়োজনে সেই সুযোগটা পাওয়া যায় বলে প্রিয় গানগুলো গাইবার সুযোগ হয় আনন্দের সঙ্গে। গত ৩ দশকে অনেক গান করেছি। যার জন্য শ্রোতাদের কাছে পেয়েছি অপরিসীম ভালোবাসা। তাই এমন আয়োজন শ্রোতাদের সেই ভালোবাসার প্রতি আমাদের নিবেদন।’

১৪ বছর পর ওয়ারফেজের নতুন ষ্টুডিও অ্যালবাম, প্রথমবার যাচ্ছে যুক্তরাজ্য সফরে

ভেঙে যাচ্ছে জনপ্রিয় কে-পপ ব্যান্ড কার্ড

রোলিং স্টোনসের ৭ বছরের রেকর্ড ভাঙল বিটিএস

দুই বছর পর হঠাৎ বিয়ন্সের নতুন গান

টেইলর-ট্রাভিসের রাজকীয় বিয়ে

‘সোনার তরী’ বিতর্কে অর্ণবের পাশে দাঁড়ালেন সুনিধি

সৈয়দ আব্দুল হাদীর জন্মদিনে চ্যানেল আইয়ে দিনব্যাপী আয়োজন

মাশা, শোয়েব ও মৌসুমির কণ্ঠে প্রকাশ পেল ‘মেঘ’

নতুন লাইনআপে ফিরছে অর্থহীন ও আর্টসেল

বিরতিতে লিংকন, আর্টসেলের নতুন ভোকাল বখতিয়ার