হোম > বিনোদন > গান

ঈদ রাঙাবে একগুচ্ছ নতুন গান

বিনোদন ডেস্ক

প্রতি ঈদেই ব্যস্ত সময় পার করেন সংগীতজগতের মানুষেরা। এবার ঈদেও একগুচ্ছ নতুন গান নিয়ে আসছেন শিল্পীরা। এই তালিকায় জনপ্রিয় শিল্পীদের গান যেমন আছে, তেমনি আছে নতুনদের গান। প্রযোজনা প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি শিল্পীদের নিজেদের ইউটিউব চ্যানেল থেকে প্রকাশ করা হচ্ছে গানগুলো। চলুন জেনে নেওয়া যাক ঈদ উৎসবের নতুন গানের খবর।

ফেরদৌস ওয়াহিদের ‘ফাঁকি’

ফাঁকি শিরোনামের নতুন গান প্রকাশ পেয়েছে ফেরদৌস ওয়াহিদের। তারেক আনন্দের লেখা গানটিতে তাঁর সঙ্গে কণ্ঠ দিয়েছেন খন্দকার বাপ্পী। সুর ও সংগীত আয়োজন করেছেন মেহেদী বাপন। দুই শিল্পীর সঙ্গে গানের ভিডিওতে মডেল হয়েছেন বুলবুল টুম্পা। ১৫ মার্চ খন্দকার বাপ্পীর ইউটিউব চ্যানেলে প্রকাশ পেয়েছে ফাঁকি।

আসিফ আকবরের ‘ভুল’

সাউন্ডটেকের ব্যানারে প্রকাশ পাচ্ছে আসিফ আকবরের নতুন গান ‘ভুল’। গানের কথা লিখেছেন ফয়সাল রাব্বিকীন, সুর ও সংগীতায়োজন করেছেন রেজোয়ান শেখ। ভিডিও বানিয়েছেন সৈকত রেজা।

নচিকেতার ‘ভালো থেকো’

বেলাল খানের সুরে ‘ভালো থেকো’ শিরোনামের গানে কণ্ঠ দিয়েছেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় সংগীতশিল্পী নচিকেতা চক্রবর্তী। গানের কথা লিখেছেন কবির বকুল। সংগীতায়োজন করেছেন শোভন রায়। মিউজিক ভিডিও পরিচালনা করেছেন চন্দন রায় চৌধুরী। মডেল হয়েছেন তাপস রায় চৌধুরী ও প্রথমা দাস। সাউন্ডটেক ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে মিউজিক ভিডিও।

ন্যান্‌সির ‘দূরে গিয়ে’

নাজমুন মুনিরা ন্যান্‌সির নতুন একক গান ‘দূরে গিয়ে’। গান লিখেছেন রাজু চৌধুরী এবং সুর করেছেন এহসান রাহী। গানটির সংগীত আয়োজন করেছেন সেতু চৌধুরী। শব্দ কারিগর ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে ন্যান্‌সির এই গান।

সালমার একাধিক গান

ঈদ উপলক্ষে এক ডজনের বেশি গান রেকর্ড করেছেন মৌসুমী আক্তার সালমা। বিভিন্ন ইউটিউব চ্যানেল থেকে প্রকাশ পাবে গানগুলো। ইতিমধ্যে প্রকাশ পেয়েছে ‘মায়ার সুতায়’ ও ‘এমন ভালোবাসা চাই না’ শিরোনামের দুটি গান। তবে শেষ পর্যন্ত কয়টি গান প্রকাশ পাবে, সেটা এখনো ঠিক হয়নি বলে জানান সালমা।

কনা-আকাশ সেনের ‘ঈদ এসেছে’

ঈদের আমেজ নিয়ে তৈরি হয়েছে নতুন গান ‘ঈদ এসেছে’। এতে কণ্ঠ দিয়েছেন পশ্চিমবঙ্গের আকাশ সেন ও বাংলাদেশের দিলশাদ নাহার কনা। সালাহউদ্দিন সাগরের লেখা গানটি সুর করেছেন আকাশ সেন। সংগীতায়োজনে এ এন ফরহাদ। ভিডিও বানিয়েছেন বি কে শাহীন। ভাওয়াল মিউজিক ইউটিউব চ্যানেলে এসেছে ঈদের এই গান।

কিশোর দাসের ‘আমি কেমন তুমি জানো’

অডিও প্রযোজনা প্রতিষ্ঠান গানচিল থেকে প্রকাশ পাচ্ছে কিশোর দাসের নতুন গান ‘আমি কেমন তুমি জানো’। আসিফ ইকবালের লেখা গানটির সুর করেছেন অমিত চ্যাটার্জি। সংগীতায়োজনে মানাম আহমেদ। ভিডিওতে অভিনয় করেছেন প্রান্তর দস্তিদার ও স্বর্ণালি চৈতী। ভিডিওটি পরিচালনা করেছেন মোহাম্মদ আলী। আজ প্রকাশ পাবে কিশোরের এই নতুন গান। একই প্রতিষ্ঠান থেকে এবার ঈদে প্রকাশ করা হবে মিনারের নতুন গান।

মিউজিক্যাল ফিল্মে রোশান ও চমক

‘প্রেমের গল্প’ শিরোনামের মিউজিক্যাল ফিল্মে প্রথমবার জুটি হয়েছেন চিত্রনায়ক জিয়াউল রোশান ও মডেল-অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। গানটি গেয়েছেন দিলশাদ নাহার কনা ও শেখ লিমন। গানটির কথা, সুর ও সংগীতায়োজন করেছেন আভরাল সাহির। ঈদের দিন সন্ধ্যায় সান প্রোডাকশন হাউস ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে মিউজিক্যাল ফিল্ম প্রেমের গল্প।

মিলন-রোদেলার ‘কান পেতে শোন’

মোহাম্মদ মিলন ও মার্জিয়া বুশরা রোদেলার দ্বৈত কণ্ঠের গান কান পেতে শোন। এটি মিলন ও রোদেলার প্রথম দ্বৈত গান। মামুন আফনান রুমির লেখা গানটির সুর করেছেন মিলন। সংগীত আয়োজন করেছেন এম এম রনি। গানটি প্রকাশ পাবে ওয়াই আর মিউজিক ইউটিউব চ্যানেলে।

রিমির ‘ট্যাক্সি ভাড়া’

সানজিদা রিমির নতুন গান ‘ট্যাক্সি ভাড়া’। রোমান্টিক ঘরানার গানটিতে রিমির সঙ্গে গেয়েছেন মোহাম্মদ মিলন। গানের কথা, সুর ও সংগীত পরিচালনা করেছেন রোহান রাজ। ভিডিও নির্মাণ করেছেন চন্দন রায় চৌধুরী। নাটাই মিউজিকের ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে গানটি।

উল্কা হোসেনের ‘খোঁপায় জবা ফুল’

৭ বছর পর প্রকাশ পেয়েছে উল্কা হোসেনের নতুন মিউজিক ভিডিও ‘খোঁপায় জবা ফুল’। সংগীতা মিউজিক থেকে গানটি প্রকাশ করা হয়েছে। সুর ও সংগীত আয়োজন করেছেন শফিক তুহিন, লিখেছেন সুদীপ কুমার দীপ।

ইমরান-পারশার গান

গান ও অভিনয়—দুই মাধ্যমেই আলো ছড়াচ্ছেন পারশা মাহজাবীন। এবার ঈদে পারশা আসছেন নতুন গান নিয়ে। এতে তাঁর সঙ্গে আছেন ইমরান মাহমুদুল। এবারই প্রথম একসঙ্গে গাইলেন ইমরান মাহমুদুল ও পারশা মাহজাবীন।

পান্থ কানাইয়ের ‘আবার চুমকি’

খুরশীদ আলমের গাওয়া অন্যতম জনপ্রিয় গান ‘চুমকি চলেছে একা পথে’। দোস্ত দুশমন সিনেমায় গানটি গেয়েছিলেন শিল্পী। পরে পান্থ কানাইয়ের কণ্ঠে গানটি রিমেক করা হলে সেটাও জনপ্রিয় হয়। এবার ঈদে গানটির নতুন ভার্সন নিয়ে আসছেন পান্থ কানাই। শিরোনাম দেওয়া হয়েছে ‘আবার চুমকি’। নতুন এই গানের ভিডিও নির্দেশনা দিয়েছেন তানিম রহমান অংশু। মডেল হয়েছেন খায়রুল বাসার ও পারসা ইভানা। গানচিল মিউজিক ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে আবার চুমকি।

চলে গেলেন মোটরহেড ব্যান্ডের গিটারিস্ট ফিল ক্যাম্পবেল

দুই বাংলার শিল্পীদের মেলবন্ধনে ঈদের গান

ভয় পাই জিন ভূতকে—যাদের দেখি না, যারা পেছনে কথা বলে, সামনে আসার সাহস করে না: আসিফ আকবর

প্রেমের গল্পে জুটি বাঁধলেন রোশান ও চমক

চ্যানেল আইয়ে আসছে ‘আই ফোক ফিভার’ সাবিনা ইয়াসমীন গাইলেন পাঁচ গান

এবার নির্মাণে সংগীতশিল্পী জন কবির

অনেক ফোন আসছে, আমি বিরক্ত: গুজব নিয়ে হায়দার হোসেন

অর্থহীন ব্যান্ডে যোগ দিলেন তিন সদস্য, ছাড়লেন দুজন

রবি চৌধুরীর অভিযোগের জবাব দিলেন ডলি সায়ন্তনী

নারী দিবস উপলক্ষে তিন শিল্পীর নতুন গান