হোম > বিনোদন > গান

শামীমের কথায় ইমন খানের নতুন গান ‘চিতার আগুন’

বিনোদন প্রতিবেদন, ঢাকা

সংগীতশিল্পী ইমন খানের নতুন গান ‘চিতার আগুন’ মুক্তি পেয়েছে। শামীম হোসেনের কথায় গানটির সংগীতায়োজন করেছেন রিয়েল আশিক। মিলন খানের প্রযোজনায় গানটি ‘হাই স্পিড প্রোডাকশন’ ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হয়েছে। ‘চিতার আগুন’ শামীম হোসেনের লেখা দ্বিতীয় গান। এর আগে তাঁর প্রথম গান ‘দুঃখের ফেরিওয়ালা’ গেয়েছেন ফজলুর রহমান বাবু।

‘চিতার আগুন’ গানটি নিয়ে দারুণ আশাবাদী ইমন খান। তিনি বলেন, ‘গানের কথা সবার হৃদয় ছুঁয়ে যাবে। গানটিতে অন্যরকম আবেগ ফুটে উঠেছে। রিয়েল আশিক বরাবরই ভালো মিউজিক করেন। কণ্ঠ দেওয়ার পাশাপাশি এই গানের সুরটাও আমি করেছি। আশা করি, সবার ভালো লাগবে। কেউ নিরাশ হবেন না।’

গীতিকার শামীম হোসেন বলেন, ‘গান লেখার ক্ষেত্রে আমি আগে শিল্পী নির্ধারণ করে নেই। মানুষ সেই শিল্পীর কণ্ঠে যে ধরনের গান শুনে অভ্যস্ত, সেই ধাঁচের গান লেখার চেষ্টা করি। ইমনের জন্য গান লেখার সময়ও বিষয়টি অনুসরণ করেছি। ‘চিতার আগুন’ আমার দ্বিতীয় গান। এই গানে শ্রোতারা প্রকৃত ইমন খানকে খুঁজে পাবেন।’

শামীম হোসেন দৈনিক যুগান্তরের ক্রীড়া বিভাগে সাব-এডিটর হিসাবে কাজ করছেন। সাংবাদিকতার পাশাপাশি তিনি নিয়মিত নাটক, স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র লেখা, পরিচালনাসহ অভিনয়ও করেন। তাঁর লেখা প্রথম স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘যদি থাকে নসিবে’ মুক্তি পায় ২০১৯ সালে। এরপর তিনি ৩টি নাটক ও ২০টির বেশি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র রচনা ও পরিচালনা করেছেন। তাঁর উল্লেখযোগ্য কাজ হলো— ‘নবাব আলম’, ‘প্রেম সম্রাট’, ‘কাঠগড়ায় মায়ের সম্মান’, ‘জাদুর বাক্স’ প্রভৃতি। এছাড়া কয়েকটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রসহ ‘তাফালিং জামাই’ ও ‘ভিলেজ মেম’ নাটকেও অভিনয় করেছেন শামীম।

আর্টিস্ট ক্লাবের নতুন আয়োজন ‘আইকনিক টুইসডে’

হাসান বললেন, এমনটা যেন আর না ঘটে

শহীদ মাহমুদ জঙ্গীর লেখায় রুমনের কণ্ঠে ‘সুচিত্রা সেন’

ফোন নামিয়ে রাখুন—কনসার্টে ভক্তদের অনুরোধ কে-পপ ব্যান্ড কর্টিসের

‘অরিজিৎ ফকির আদমি হ্যায়’, বলিউড ছেড়ে কেন মুর্শিদাবাদকেই বেছে নিলেন শিল্পী

ডিভিডিতে আসছে ফাহমিদা নবীর গানের ভিডিও অ্যালবাম

কনসার্টে হাসানকে বোতল নিক্ষেপ বামবা ও শিল্পীদের প্রতিবাদ

কনসার্টে হাসানকে বোতল নিক্ষেপ, বামবা ও শিল্পীদের প্রতিবাদ

লন্ডনে এক মঞ্চে নচিকেতার সঙ্গে গাইবেন জয় শাহরিয়ার

মুক্তি পেল সংগীতচিত্র ‘দ্য লিগ্যাসি’