হোম > বিনোদন > গান

ক্যানসার সচেতনতায় সমীরের সুরে বেলালের ‘মিতু জিতুর গল্প’

বিনোদন প্রতিবেদক, ঢাকা

বেলাল খান ও এস কে সমীর। ছবি: সংগৃহীত

ক্যানসার প্রতিরোধে সচেতনতা তৈরির লক্ষ্যে প্রকাশিত হলো ‘মিতু জিতুর গল্প’ শিরোনামের গান। লিখেছেন যুক্তরাষ্ট্রপ্রবাসী চিকিৎসক কাজী সালেহীন। সুর ও সংগীত পরিচালনা, মিক্সিং-মাস্টারিংসহ সার্বিক তত্ত্বাবধান করেছেন এস কে সমীর। গানটি গেয়েছেন বেলাল খান, বিশেষ অংশে ভয়েস ওভার দিয়েছেন হাসান মাহাদী। প্রকাশিত হয়েছে ডক্টর কাজী প্লানেট নামের ইউটিউব চ্যানেলে।

মিতু জিতুর গল্প গানটিতে ক্যানসার প্রতিরোধ, সময়মতো স্ক্রিনিংসহ নানা ধরনের সচেতনতার বার্তা দেওয়া হয়েছে। গানের ভিডিও পরিচালনার পাশাপাশি চিত্রগ্রহণ করেছেন মাহদী আল মুজাহিদ। অভিনয় করেছেন শেখ রাতুল রহমান ও অহি ইসলাম অথৈ। বিশেষ উপস্থিতিতে রয়েছেন রুনা হক।

গানটি নিয়ে কণ্ঠশিল্পী বেলাল খান বলেন, ‘মানুষের বিনোদনের পাশাপাশি সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে পারে গান। মিতু জিতুর গল্প এমন একটি ব্যতিক্রমী কাজ, যেখানে গান ও সচেতনতার সুন্দর সমন্বয় হয়েছে। আমি বিশ্বাস করি, গানটি শ্রোতাদের যেমন ভালো লাগবে, তেমনি ক্যানসার স্ক্রিনিং সম্পর্কে সচেতনতা বাড়াতে সহায়ক হবে।’

গীতিকার ও প্রযোজক কাজী সালেহীন বলেন, ‘একজন চিকিৎসক হিসেবে প্রতিদিন ক্যানসারের কারণে অসংখ্য পরিবারের কষ্টের গল্প দেখি। সেই অভিজ্ঞতা থেকে মিতু জিতুর গল্প লেখার অনুপ্রেরণা পাই। আমাদের উদ্দেশ্য মানুষকে সচেতন করা। যদি গানটি একজন মানুষের জীবনেও ইতিবাচক প্রভাব রাখতে পারে, তবে আমাদের এই প্রচেষ্টা সফল বলে ধরে নেব।’

সুরকার ও সংগীত পরিচালক এস কে সমীর বলেন, ‘আমার মা এবং পরিচিত অনেকে ক্যানসারে আক্রান্ত হয়ে মারা গেছেন। তাই মিতু জিতুর গল্প আমার কাছে শুধু একটি গান নয়, একটি সামাজিক দায়বদ্ধতার প্রকল্প। আমাদের লক্ষ্য ছিল, একটি হৃদয়স্পর্শী ভালোবাসার গল্পের মাধ্যমে মানুষের কাছে জীবন রক্ষাকারী গুরুত্বপূর্ণ বার্তা পৌঁছে দেওয়া। এই চেষ্টা কারও জীবনে সামান্যতম ইতিবাচক প্রভাব রাখলে খুশি হব।’

অ্যাবাউট ডার্ক ব্যান্ডের নতুন গান

তপন চৌধুরীর সংগীতজীবনের ৫০ বছর উদ্‌যাপন

পান্থ কানাই ও অনিমেষকে নিয়ে মিঠুন গাইলেন নতুন গান

গৌতম ঘোষালের কথা ও সুরে ঐশিকা নদীর গান

এক মঞ্চে জেমস ও হাসান, ফিরছে বাংলা রকের নস্টালজিয়া

সমরজিৎ ও প্রিয়াংকার সঙ্গে সুরছায়ার ছয় শিক্ষার্থী

ঈশানের নতুন গান ‘ধূপ’

নতুন সংগীতায়োজনে ‘ট্র্যাজেডি পিলখানায়’, আসিফের সঙ্গে রোদসী

বেতারের জন্য আগুন ও প্রিয়াঙ্কার কণ্ঠে সুমীর লেখা গান

প্রকৃতি আর ভালোবাসার আবেশে সুজিত মোস্তফার ‘সাদা শেফালী’