হোম > বিনোদন > গান

শিরোনামহীনের বই ও গান

বিনোদন প্রতিবেদক, ঢাকা

শিরোনামহীনের সদস্যরা। ছবি: সংগৃহীত

নতুন গান ও কনসার্ট নিয়ে ব্যস্ত সময় পার করছে ব্যান্ড শিরোনামহীন। ভালোবাসা দিবস উপলক্ষে নতুন গান প্রকাশের পাশাপাশি অমর একুশে বইমেলায় চমক নিয়ে এসেছে দলটি। গতিধারা প্রকাশনী থেকে প্রকাশ পেয়েছে ‘শিরোনামহীন গীতিকবিতা সমগ্র’।

১৯৯৬ সালে জন্ম নেওয়া ব্যান্ডটি শ্রোতাদের উপহার দিয়েছে ‘হাসিমুখ’, ‘বন্ধ জানালা’, ‘আবার হাসিমুখ’, ‘এই অবেলায়’সহ জনপ্রিয় অনেক গান। প্রতিষ্ঠার ২৯ বছরে শিরোনামহীনের সব গানের লিরিক পাওয়া যাবে শিরোনামহীন গীতিকবিতা সমগ্র বইটিতে।

গতকাল বইয়ের খবর জানিয়ে ব্যান্ডটি তাদের ফেসবুক পেজে লেখে, ‘আপনারা গত ২৯ বছর শিরোনামহীন থেকে রিলিজ করা গান শুনছেন। অনেকে অ্যালবাম কালেক্ট করেছেন, অনেকে ডিজিটালি শুনছেন। শিরোনামহীনের গানের কথার সঙ্গে নিজেদের আবেগ এবং জীবনের স্মরণীয় মুহূর্ত জড়িয়ে গিয়েছে অনেকের। কেমন হয় যদি অষ্টম অ্যালবাম “বাতিঘর”-এর প্রকাশিত-অপ্রকাশিত সব গানসহ শিরোনামহীনের এযাবৎকালের প্রকাশিত সব গানের লিরিক একটি বইয়ে পাওয়া যায়? ঠিক তাই, এই বইমেলায় ১৭ নম্বর প্যাভিলিয়ন গতিধারা প্রকাশনীতে পেয়ে যাবেন আপনার কাঙ্ক্ষিত শিরোনামহীন গীতিকবিতা সমগ্র।’

এদিকে ভালোবাসার মাসে প্রকাশ পেয়েছে শিরোনামহীনের নতুন গান ‘প্রিয়তমা’। জিয়াউর রহমানের লেখা গানটির সুর করার পাশাপাশি মিউজিক ভিডিও পরিচালনা করেছেন কাজী আহমেদ শাফিন। মডেল হয়েছেন সিফাত আমিন শুভ, জান্নাতুল ফেরদৌস বিসমি ও শিশুশিল্পী মান বাহাদুর। শুটিং হয়েছে ভারতের বিভিন্ন লোকেশনে। শিরোনামহীনের ইউটিউব চ্যানেলে ১৫ ফেব্রুয়ারি প্রকাশ পেয়েছে গানটি। পরবর্তী সময়ে প্রিয়তমা গানের ব্যান্ডের পারফরম্যান্স ভিডিও ও লিরিকাল ভিডিও প্রকাশ করা হবে বলে জানিয়েছে শিরোনামহীন।

১৪ বছর পর ওয়ারফেজের নতুন ষ্টুডিও অ্যালবাম, প্রথমবার যাচ্ছে যুক্তরাজ্য সফরে

ভেঙে যাচ্ছে জনপ্রিয় কে-পপ ব্যান্ড কার্ড

রোলিং স্টোনসের ৭ বছরের রেকর্ড ভাঙল বিটিএস

দুই বছর পর হঠাৎ বিয়ন্সের নতুন গান

টেইলর-ট্রাভিসের রাজকীয় বিয়ে

‘সোনার তরী’ বিতর্কে অর্ণবের পাশে দাঁড়ালেন সুনিধি

সৈয়দ আব্দুল হাদীর জন্মদিনে চ্যানেল আইয়ে দিনব্যাপী আয়োজন

মাশা, শোয়েব ও মৌসুমির কণ্ঠে প্রকাশ পেল ‘মেঘ’

নতুন লাইনআপে ফিরছে অর্থহীন ও আর্টসেল

বিরতিতে লিংকন, আর্টসেলের নতুন ভোকাল বখতিয়ার