হোম > বিনোদন > গান

নাদিমের নতুন গান ‘দূরে বহু দূরে’

বিনোদন প্রতিবেদক, ঢাকা

শাহাদাত হোসেন নাদিম। ছবি: সংগৃহীত

‘দূরে বহু দূরে’ শিরোনামের নতুন গান নিয়ে আসছেন সংগীতশিল্পী শাহাদাত হোসেন নাদিম। আগামীকাল মঙ্গলবার ১৭ জুন সন্ধ্যায় শিল্পীর নিজস্ব ইউটিউব চ্যানেল ‘ওভারডোজ বাই নাদিম’-এ প্রকাশ করা হবে গানটি। যৌথভাবে এর কথা ও সুর দিয়েছেন রেজা করিম ও নাদিম। সংগীত পরিচালনা করেছেন জুয়েল মাহমুদ।

দূরে বহু দূরে রোমান্টিক ঘরানার গান। নতুন এই গান প্রসঙ্গে নাদিম বলেন, ‘গান নিয়েই আমার জগৎ। সব সময় চেষ্টা থাকে শ্রোতাদের ভালো গান উপহার দেওয়ার। সেই চেষ্টা থেকেই নতুন এই গান। আমার বিশ্বাস, গানটি শ্রোতাদের ভালো লাগবে, মনে থাকবে অনেক দিন।’

রেজা করিম বলেন, ‘এই প্রথম আমার লেখা ও সুরে কেউ কণ্ঠ দিল, এটা আমার জন্য ভীষণ আনন্দের। নাদিম সচরাচর যে ধরনের গান করে থাকে, এই গানটি তার থেকে একেবারেই আলাদা ধাঁচের। এই গানে নাদিম নিজেকে ভাঙতে চেয়েছে এবং সেটা পেরেছে।’

সংগীত পরিচালক জুয়েল মাহমুদ বলেন, ‘গানটির সংগীতায়োজনে কথা ও সুরকে মেলে ধরার সর্বোচ্চ চেষ্টা করেছি। কিছুটা চ্যালেঞ্জ তো ছিলই। আমি মনে করি, গানটি আমার ক্যারিয়ারে ভিন্ন মাত্রা যোগ করবে। সব মিলিয়ে অনেক দিন বেঁচে থাকার মতো একটি গান হয়েছে দূরে বহু দূরে।

শাহাদাত হোসেন নাদিমের গাওয়া ‘অধিকার’, ‘মা’সহ বেশ কয়েকটি গান শ্রোতামহলে প্রশংসা কুড়িয়েছে, বিশেষ করে ‘পাগলের সুখ মনে মনে’ নাটকের জন্য করা নাদিমের ‘আমি মরে যাবার পর’ গানটি বেশ জনপ্রিয় হয়। নাদিম এখন ব্যস্ত আছেন বেশ কিছু মৌলিক গান আর নাটকের আবহ সংগীতের কাজে।

প্রিয় ব্যান্ড মাইলসের সঙ্গে এক মঞ্চে অনুপম রায়

সমালোচনার মুখে কনসার্ট স্থগিত করলেন সোনু নিগম

বাংলাদেশের গান গাইতে পারলে খুব ভালো লাগবে

১৮ বছর পর নতুন অ্যালবাম নিয়ে ফিরছেন আতিফ আসলাম

জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে মৌলিক গানের প্রতিযোগিতা

বিচারকের আসনে পাঁচ শিল্পী

ঢাকায় স্থগিত হওয়া অনুপম রায়ের কনসার্ট হবে ১ আগস্ট

অঞ্জন দত্তকে ট্রিবিউট করে কনসার্ট গাইবেন জয়, সানি ও শুভ্র

হ‌ুমায়ূন আহমেদকে শ্রদ্ধা জানিয়ে এস আই টুটুলের গান ‘মন’

এ আর রাহমান শেয়ার করলেন শুভ-নন্দিতার গান