হোম > বিনোদন > গান

পরিবারভিত্তিক সংগীত প্রতিযোগিতা ‘পরিবারের সেরা জুটি’

বিনোদন প্রতিবেদক, ঢাকা

বিচারকের দায়িত্বে সুজিত মোস্তফা, লুৎফর হাসান ও পুতুল। ছবি: সংগৃহীত

শুরু হচ্ছে সংগীতবিষয়ক নতুন রিয়েলিটি শো ‘পরিবারের সেরা জুটি’। অন্যান্য শো থেকে এই রিয়েলিটি শো কিছুটা ভিন্ন। এখানে জুটি হয়ে অংশ নিতে হবে, আর হতে হবে একই পরিবারের সদস্য। ব্যতিক্রমধর্মী এই প্রতিযোগিতার বিচারকের দায়িত্বে থাকছেন সংগীতশিল্পী সুজিত মোস্তফা, লুৎফর হাসান ও সাজিয়া সুলতানা পুতুল। আয়োজন করেছে সংগীতশিল্পী শান সায়েকের প্রতিষ্ঠান মিউজিক আর্ট কমিউনিকেশনস।

ইতিমধ্যে শুরু হয়েছে পরিবারের সেরা জুটি প্রতিযোগিতার রেজিস্ট্রেশন প্রক্রিয়া। ২০০ টাকা দিয়ে করা যাবে রেজিস্ট্রেশন, যা চলবে আগামী ১৫ সেপ্টেম্বর পর্যন্ত। অডিশনের জন্য দুজনকে একসঙ্গে সর্বোচ্চ ২ মিনিটের একটি গান পরিবেশনের ভিডিও জমা দিতে হবে। বিচারকদের মূল্যায়নের মাধ্যমে নির্বাচিত করা হবে ৩০ জুটি।

স্টুডিও রাউন্ডে নির্বাচিত ৩০ জুটি পেশাদার স্টুডিওতে পারফর্ম করবে। ওই রাউন্ড থেকে বাছাই করা ১০ জুটি নির্বাচিত হবে ফাইনাল রাউন্ডের জন্য। তাদের নিয়ে হবে দুই দিনের কর্মশালা। সেখানে দেশের স্বনামধন্য শিল্পীদের তত্ত্বাবধানে ভোকাল, স্টেজ পারফরম্যান্স ও ডুয়েট উপস্থাপনা শেখানো হবে। লাইভ দর্শক ও বিচারকদের উপস্থিতিতে হবে গ্র্যান্ড ফিনালে।

পুরস্কার হিসেবে বিজয়ী জুটি পাবে ২ লাখ টাকা, আর প্রথম ও দ্বিতীয় রানার্সআপ পাবে যথাক্রমে ১ লাখ ও ৫০ হাজার টাকা। এ ছাড়া প্রথম তিন জুটিকে নিয়ে আলাদা মিউজিক ভিডিও নির্মাণ করা হবে।

বিচারকের দায়িত্বে থাকা লুৎফর হাসান বলেন, ‘পরিবারের সেরা জুটি প্রতিযোগিতায় পরিবারের বাবা বা মায়ের সঙ্গে কন্যা বা পুত্র অথবা ভাইয়ের সঙ্গে বোন, স্বামীর সঙ্গে স্ত্রী, চাচার সঙ্গে ভাতিজি, মোদ্দাকথা, পরিবারের যেকোনো জুটি মঞ্চ ভাগাভাগি করবেন। অভিনব এই আয়োজনে বিচারক হিসেবে থাকছি। আশা করছি, ভালো একটি আয়োজন হবে।’

সাজিয়া সুলতানা পুতুল বলেন, ‘পরিবারের যেকোনো দুজন সদস্য জুটি হয়ে গান গাইবে এই মঞ্চে। সুজিত স্যার আমার সংগীতগুরু। তাঁর সঙ্গে এই আয়োজনে থাকাটা সম্মানের। লুৎফর ভাইয়ের সঙ্গে পথচলা দীর্ঘদিনের। তাঁকে সঙ্গে পাওয়াটা আনন্দের। সব মিলিয়ে এই আয়োজন নিয়ে আনন্দিত আমি। পারিবারিক বন্ধনের সুর শোনার অপেক্ষায় রইলাম।’

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, শিগগির সংবাদ সম্মেলনের মাধ্যমে জানানো হবে কবে এবং কোন টিভি চ্যানেলে প্রচারিত হবে এই রিয়েলিটি শো।

ঢাকায় আসছেন পাকিস্তানি র‍্যাপার হাসান রহিম

ঢাকায় আজ তিন কনসার্ট

দর্শকদের ধন্যবাদ জানিয়ে নতুন কনসার্টের আশ্বাস দিলেন রুনা লায়লা

গ্র্যামি অ্যাওয়ার্ডস বয়কট করে বিটিএসের প্রতিবাদ

ঢাকায় সংগীতশিল্পী সুমনা চ্যাটার্জি: আর্টিস্ট ক্লাবে আজ সংগীতসন্ধ্যা

যখন গান বানাই, সেই সময়টা ধারণ করার চেষ্টা করি

অপ্রকাশিত গান ফাঁসের অভিযোগ নিয়ে আদালতে আরিয়ানা

বেতারে তালিকাভুক্ত হলেন ৯২ জন সুরকার ও সংগীত পরিচালক

জুবিন গার্গের নামে রাখা হলো নতুন প্রজাতির ফুলের নাম

শিশুশিল্পী প্রতিভা অন্বেষণে রিয়েলিটি শো ‘শাপলা কুঁড়ি’